Wednesday, July 22, 2026
HomeScroll“বিশ্বাস ছিল, পাঁচটা ছক্কা খাব না,” সেমির শেষ ওভার নিয়ে বিরাট মন্তব্য...
Axar Patel

“বিশ্বাস ছিল, পাঁচটা ছক্কা খাব না,” সেমির শেষ ওভার নিয়ে বিরাট মন্তব্য ‘বাপু’ অক্ষরের

সেমিফাইনালের শেষ মুহূর্ত নিয়ে বড় মন্তব্য ভারতীয় দলের ভাইস-ক্যাপ্টেনের

[h_news]

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) দ্বিতীয় সেমিফাইনালে (India Vs England) ২৫৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ইংল্যান্ড। শুরু থেকেই পাল্টা আক্রমণে নামেন ইংরেজ ব্যাটাররা। গোটা ইনিংস জুড়েই ম্যাচে সমান তালে লড়াই করেছেন জেকব বেথেলরা (Jacob Bethell)। ফলে ম্যাচের শেষ ওভারে যখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান, তখনও নিশ্চিন্ত হতে পারছিলেন না ভারতীয় সমর্থকেরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস সেমিফাইনালের শেষ ওভারের দায়িত্ব কাকে দেওয়া হবে, ১৯তম ওভার শেষ হতেই শুরু হয় এই জল্পনা। তখনও ওভার বাকি ছিল অক্ষর প্যাটেলের (Axar Patel), যদিও শেষমেশ বল করতে দেখা যায় শিবম দুবেকে (Shivam Dube)। তবে শেষ ওভারের দায়িত্ব পেতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন ভারতীয় দলের ভাইস-ক্যাপ্টেন। ফাইনালে ওঠার পর ম্যাচের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে মুখ খুলে তিনি জানালেন, তাঁর দৃঢ় বিশ্বাস ছিল—শেষ ওভারে অন্তত পাঁচটি ছক্কা তিনি খাবেন না।

আরও পড়ুন: বাবার প্রেমিকার কোলে হার্দিক পুত্র! মাহিকা-অগস্ত্যর রসায়নে জমে ক্ষির সেমিফাইনাল

আসলে ওয়াংখেড়ের এই পিচে স্পিনারদের জন্য বিশেষ সুবিধা না থাকায় অক্ষরকে বল দেওয়া ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল। উপরন্তু সেই সময় ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার জেকব বেথেল। তাই শেষ পর্যন্ত সূর্যকুমার ভরসা রাখেন দুবের উপরই। যদিও ম্যাচ শেষে অক্ষর জানিয়ে দেন, তিনি কিন্তু প্রস্তুতই ছিলেন। তাঁর কথায়, “আমি বল করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। ৩০ রান অনেক বড় লক্ষ্য। আমার বিশ্বাস ছিল, পাঁচটা ছয় আমি খাব না।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99