Saturday, July 25, 2026
HomeScrollপ্রমিলা বাহিনী নিয়ে হাজির গোয়েন্দা ‘ফুল পিসি’ সোহিনী, প্রকাশ্যে পোস্টার
Phool Pishi O Edward

প্রমিলা বাহিনী নিয়ে হাজির গোয়েন্দা ‘ফুল পিসি’ সোহিনী, প্রকাশ্যে পোস্টার

পোস্টারে ছয় নারীর মুখ, রহস্যের মোড়া ‘ফুল পিসি

কলকাতা: নন্দিতা রায়, শিবপ্রসাদের হাত ধরে শহরে আবারও এক নতুন গোয়েন্দা। তিনি ‘ফুল পিসি’ (Phool Pishi O Edward)। নারীদিবসের (Women’s Day) আবহে সিনেমার পয়লা পোস্টার প্রকাশ্যে এনে নারীদের নির্ভীক লড়াইকে কুর্নিশ জানাল টিম ‘ফুল পিসি ও এডওয়ার্ড’।
নন্দিতা রায় (Nandita Roy), শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায় (Shiboprosad Mukherjee), বাংলা সিনেমার এই ‘হিট’ পরিচালকজুটি বরাবরই সিনেমার সঙ্গে আস্ত মনস্তত্ত্বের পাঠ দিতে সিদ্ধহস্ত। এবার নারীদিবসের প্রাক্কালে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর প্রমিলা বাহিনীর সঙ্গে পরিচয় করালেন নন্দিতা-শিবপ্রসাদ। শনিবার প্রকাশ্যে এল ছবির পোস্টার।পরিচালকজুটির কথায়, “খুঁতগুলোই গল্প। ভুলগুলোই পথ। এগিয়ে চলুক নারীরা। এটাই শপথ। টিম ফুল পিসি ও এডওয়ার্ডের তরফ থেকে নারী দিবসের অগ্রিম শুভেচ্ছা।”

‘শুভ মহরৎ’-এ ঋতুপর্ণ ঘোষ দেখিয়েছিলেন মধ্যবিত্ত ‘রাঙাপিসি’র গোয়েন্দাগিরি। তারপর অরিন্দম শীল নিয়ে এলেন সুচিত্রা ভট্টাচার্যের ‘মিতিন মাসি’কে। এবার ময়দানে অবতরণ করতে চলেছেন চেনা-পরিচিত গোয়েন্দা ছকে না পড়া ‘ফুল পিসি’ সোহিনী সেনগুপ্ত। সাদামাটা শাড়ি। গায়ে শাল। চোখে মোটা ফ্রেমের চশমা। মারকাটারি অ্যাকশন ছাড়াও প্রতিপক্ষকে কীভাবে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে ধরাশায়ী করা যায়, রহস্য রোমাঞ্চের মোড়কে কৌতুকরসে সে গল্পই ফুটিয়ে তুলবেন নন্দিতা-শিবপ্রসাদ। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর প্রমিলা বাহিনীর তালিকায় সোহিনীর পাশাপাশি রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, রাইমা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামৌপ্তি মুদলি রয়েছেন। এবার তাঁদের সিনেমার লুকও প্রকাশ্যে এল। এই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে (Sohini Sengupta)। তাঁর সংযত অথচ তীক্ষ্ণ অভিনয় এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলবে বলেই আশাবাদী নির্মাতারা।

আরও পড়ুন: ৬৬-তেও ছকভাঙা নীনা গুপ্তা! ‘মা হচ্ছেন?’

মিস মার্পেল—যিনি ছোট্ট গ্রাম্য পরিবেশে বসেই মানুষের মনস্তত্ত্ব, ষড়যন্ত্র আর অপরাধের রহস্য উন্মোচন করতেন—বাংলা সংস্করণে রূপ নিচ্ছেন ‘ফুল পিসি’ হয়ে। এখানে গোয়েন্দাগিরি কোনও পেশা নয়, বরং দীর্ঘ জীবনের অভিজ্ঞতা। মানুষকে পড়ে নেওয়ার ক্ষমতা, ছোট ঘটনার মধ্যে বড় সত্য খুঁজে বের করার দক্ষতা, আর নিঃশব্দে সবকিছুর গভীরে পৌঁছে যাওয়ার যে বৈশিষ্ট্য মিস মার্পেলকে অমর করে তুলেছে, সেই সত্তাই নতুনভাবে গড়ে উঠছে এই ছবিতে। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ (Phool Pishi O Edward) এগোবে মিস্ট্রি-ড্রামার পথে। এখানে রহস্য কখনও উচ্চকণ্ঠ হবে না, বরং ধীরে ধীরে গল্পের আবেগের সঙ্গে মিশে দর্শকের মনে প্রবেশ করবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99