Monday, June 8, 2026
HomeScrollজমিতে আফিমের চাষ! গ্রেফতার বিজেপি নেতা
Chhattisgarh

জমিতে আফিমের চাষ! গ্রেফতার বিজেপি নেতা

যে পরিমান আফিম বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য প্রায় ৮ কোটি টাকা!

ওয়েব ডেস্ক : নিজের দেড় একর জমিতে বেআইনিভাবে আফিম (Opium) চাষ। ছত্তিশগড়ে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় ছত্তিশগড়ের (Chhattisgarh) দুর্গ জেলার কিষাণ মোর্চার নেতা বিনয় তাম্রকরকে গ্রেফতার করেছে পুলিশ। এই খবর সামনে আসতেই অস্বস্তি বেড়েছে বিজেপি (BJP) নেতৃত্বের। এমনকি কিষাণ মোর্চার নেতাকে বহিস্কার করা হয়েছে দল থেকে। এই ঘটনায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি আক্রমণ করেন বিজেপিকে।

জানা গিয়েছে, অভিযুক্ত কিষাণ মোর্চার নেতা বিনয় তাম্রকর (Vinay Tamrakar) হলেন বিজেপির সক্রিয় কর্মী। তিনি গোপনে আফিম চাষ করছেন বলে একটি অভিযোগ জমা পড়েছিল। তার পরেই পুলিশ তদন্তে নামে। এর পরেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। সঙ্গে গ্রেফতার করা হয় আরও দু’জনকেও। অভিযোগ বাকি অভিযুক্তরা ওই বিজেপি নেতাকে সাহায্য করতেন।

আরও খবর : ‘সোনার হাঁটু’ পেয়ে আবার কাজে ফিরলেন নার্স, প্রতিস্থাপনে অনন্য প্রযুক্তি

তদন্তকারীরা দাবি করেছে, যে পরিমান আফিম বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য প্রায় ৮ কোটি টাকা। অভিযোগ, ভুট্টা চাষের আড়ালে এই আফিম চাষ করা হচ্ছে। তার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযোগ, বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে আসা হত আফিম চাষের জন্য। ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসা করা হচ্ছে বলে খবর।

আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভূপেশ বাঘেলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে প্রভাবশালী যোগ। অবিলম্বে তাঁদের খুঁজে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। এদিন ঘটনা সামনে আসতেই বিনয় তাম্রকরকে বহিষ্কার করে বিজেপি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini