Monday, June 8, 2026
HomeBig newsআহমেদাবাদে সূর্যোদয়! নিউজিল্যান্ডকে হারিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত
ICC T20 World Cup 2026 Final

আহমেদাবাদে সূর্যোদয়! নিউজিল্যান্ডকে হারিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ‘অপয়া’ তকমা ঘুচিয়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: মাঝরাতেও আহমেদাবাদে উঠল নতুন সূর্য। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Naredra Modi Stadium) ‘অপয়া’ তকমা ঘুচিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত (India Cricket Team)। সেই সঙ্গে লাগাতার দু’বার টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) জয়ের রেকর্ড গড়ে ইতিহাস লিখে দিল মেন ইন ব্লু। রবিবারের মেগা-ফাইনালে (India Vs New Zealand) নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল ভারত।

২০০৭-এ মহেন্দ্র সিং ধোনি। ২০২৪-এ রোহিত শর্মার পর ২০২৬-এ বাইশ গজে বিশ্বজয় করল টিম ইন্ডিয়া। প্রথমে অভিষেক, সঞ্জু, ঈশান, শিবমের ব্যাট হাতে তাণ্ডব, শেষে অক্ষর, বুমরার আগুন বোলিং- ভারতীয়দের অলরাউন্ড পারফরম্যান্সে মেগা-ফাইনালে বাজিমাত করল দল।

আরও পড়ুন: ‘অপয়া’ স্টেডিয়ামে ইতিহাস লিখল ভারত! বিশ্বকাপ ফাইনালে কী রেকর্ড গড়লেন সঞ্জু, অভিষেকরা?

এদিন টসে হারলেও প্রথম থেকেই ব্যাট হাতে তাণ্ডব শুরু করেন দলের দুই ওপেনার। বিশ্বকাপ জুড়ে রান না পেলেও ফাইনালে নিজের জাত চিনিয়ে ২১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। নিঃস্বার্থভাবে সেঞ্চুরি মিস করলেও এদিন সঞ্জু স্যামসন খেলেন ৪৬ বলে ৮৯ রানের নজিরবিহীন ইনিংস। ঈশান কিষানও সেই তাণ্ডবে যোগ দেন এবং ২৫ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। জিমি নিশাম এক ওভারে তিন উইকেট নিয়ে খেলার গতি খানিক কমিয়ে দিলেও ভারতের ইনিংসে ঝোড়ো ফিনিশিং টাচ দেন শিবম দুবে। তাঁর ৮ বলে ২৬ রানের ইনিংসের জেরেই ভারত ২০ ওভারে ২৫৫ রান তোলে, যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ দলগত স্কোর।

রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় কিউয়ি দল। সেমিতে ঝোড়ো সেঞ্চুরি হাঁকানো ফিন অ্যালেনকে তৃতীয় ওভারেই মাত্র ৯ রানে আউট করেন অক্ষর প্যাটেল। পরের ওভারে ফর্মে থাকা আরেক ব্যাটার রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন জসপ্রীত বুমরা। টিম সেইফার্ট ৫২ রান করে একদিকে উইকেট ধরে রাখলেও গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যানরা সিকগেল ডিজিট স্কোরেই ফেরেন সাজঘরে। ড্যারিল মিচেলও মাত্র ১৭ রানে আউট হন এই মেগা-ফাইনালে।

শেষদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার চেষ্টা করলেও রানের পাহাড় টপকাতে যে সহযোগিতা দরকার ছিল, তা পাননি তিনি। তিনি ৪৩ রান করে বুমরার শিকার হন। তারপর থেকে নিউজিল্যান্ডের বাকি সব ব্যাটার সিঙ্গেল ডিজিট স্কোরেই আউট হন।

এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জসপ্রীত বুমরা, তাও আবার ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে। এছাড়াও ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল। এছাড়াও এই মেগা ফাইনালে ২টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini