Saturday, July 25, 2026
HomeScrollবিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, ভারতের কারা কারা জায়গা পেল?
ICC T20 World Cup 2026

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, ভারতের কারা কারা জায়গা পেল?

বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেলেন চার ভারতীয়

ওয়েব ডেস্ক: ফের বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে, ভারত প্রথম দল হিসেবে টানা টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) জয়ের শিরোপা পেয়েছে। সেইসঙ্গে একগুচ্ছ ইতিহাস গড়েছে ভারত। বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। তারইমধ্যে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে (ICC’s best T20 World Cup XI) কারা থাকছেন? আইসিসির সেরা একাদশে অধিনায়ক হিসাবে রাখা হয়েছে মার্করামকে, ভালো খেলেও ব্রাত্য একাধিক ভারতীয় তারকা। । সেই দলে সুযোগ পেয়েছেন চার জন ভারতীয় ক্রিকেটার। নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারও প্রথম একাদশে সুযোগ পাননি।

এবারের বিশ্বকাপে এবার একাধিক খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। ফলে সেরা একাদশে ঢোকার দাবিদারও বেশি। সেরা দল বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী ইয়ান বিশপ, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান, কোচ তথা ধারাভাষ্যকার নাটালি জার্মানোস, আইসিসি-র প্রতিনিধি গৌরব সাক্সেনা এবং শ্রীলঙ্কার ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লিমেন্টাইন।দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে দু’জন করে সুযোগ পেয়েছেন। একজন করে সুযোগ পেয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দ্বাদশ ব্যক্তি হিসাবে সুযোগ পেয়েছেন আমেরিকার শ্যাডলি ভ্যান শ্যালউইক।

আরও পড়ুন: ভারত নাকি নিউজিল্যান্ড, মেগা-ফাইনালে কাদের পাল্লা ভারী? কী বলছে AI-এর চুলচেরা বিশ্লেষণ?

ভারত থেকে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিশন (Ishan Kishan), হার্দিক পাণ্ড্য এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বিশ্বকাপের সেরা দুই ওপেনার হিসাবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) এবং সঞ্জু স্যামসন। সুপার এইটে পাকিস্তানের দৌড় শেষ হয়ে গেলেও ফারহান বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৭ ম্যাচে ৩৮৩ রান করেছেন। যে কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বোচ্চ রান। তিনি একই বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসাবে দু’টি শতরান করেছেন। সঞ্জু ৫ ম্যাচে ৩২১ রান করেছেন।ভারতীয় টপ অর্ডারে এবার নজর কেড়েছেন ঈশান কিষানও। টুর্নামেন্টে ৩১৭ রান করা ব্যাটারকেও সেরা একাদশে রেখেছে আইসিসি।

মিডল অর্ডার ব্যাটার হিসাবে সেরা দলে বাছা হয়েছে এডেন মার্করাম, হার্দিক পাণ্ডিয়া, উইল জ্যাকস এবং জেসন হোল্ডারকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এরা প্রত্যেকেই বলটাও করে দিতে পারেন। তবে শিবম দুবে, অক্ষর প্যাটেলরা টুর্নামেন্টে দারুন পারফর্ম করলেও সেরা একাদশে তাদের রাখেনি আইসিসি। পেস বিভাগে প্রত্যাশিতভাবেই রয়েছেন জশপ্রীত বুমরাহ।তিনি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, বুমরাহ সব জায়গাতেই উইকেট নিতে স্বচ্ছন্দ। তাঁর সঙ্গে রয়েছেন লুঙ্গি এনগিডি, এবং জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি। প্রত্যেকেই টুর্নামেন্টে নজর কেড়েছেন। একমাত্র স্পিনার হিসাবে এই দলে বাছা হয়েছে আদিল রশিদকে। দ্বাদশ ব্যক্তি হিসাবে থাকছেন আমেরিকার শ্যাডলি ভ্যান শ্যালউইক।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99