Friday, June 12, 2026
HomeScroll‘LPG ছেড়ে ইন্ডাকশন ব্যবহার করুন,’ আকাল পরিস্থিতিতে বড় নির্দেশ IRCTC-র
LPG Crisis In India

‘LPG ছেড়ে ইন্ডাকশন ব্যবহার করুন,’ আকাল পরিস্থিতিতে বড় নির্দেশ IRCTC-র

দেশজুড়ে LPG সংকট! রেল স্টেশনগুলিতে কী নির্দেশ দিল রেলওয়ে সংস্থা?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের (Middle East War) আঁচ পড়েছে ভারতের গৃহস্থালির উপরেও। কারণ পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে বেড়েছে সমস্যা। সেই কারণেই এবার ভারতের একাধিক শহরে শুরু হয়েছে রান্নার গ্যাসের আকাল (LPG Crisis)। ঝাঁপ বন্ধ হচ্ছে একের পর এক হোটেল, রেস্তোরাঁ, হোমস্টের। আর এই পরিস্থিতিতে বড় নির্দেশিকা জারি করল আইআরসিটিসি (IRCTC)।

জানা গিয়েছে, দেশের রেলস্টেশনগুলিতে খাবার পরিষেবার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ভারতীয় রেলওয়ের সংস্থা আইআরসিটিসি। স্টেশনগুলিতে থাকা স্থায়ী ক্যাটারিং ইউনিট, যেগুলি ট্রেনের ভেতরে পরিষেবা দেয় না, সেগুলিকে আপাতত এলপিজির বদলে মাইক্রোওয়েভ ও ইনডাকশন চুলার মতো বিকল্প রান্নার পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাটারারদের পর্যাপ্ত পরিমাণ রেডি-টু-ইট খাবার এবং প্যাকেটজাত খাবার মজুত রাখতে বলা হয়েছে। যেখানে এলপিজি-নির্ভর রান্না বন্ধ হয়ে যাবে, সেই ইউনিটগুলিকে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের আবহে ফের রান্নার গ্যাস বুকিংয়ের সময় বাড়াল কেন্দ্র

এদিকে গত কয়েকদিন ধরে মুম্বই, বেঙ্গালুরু ও কলকাতার মতো শহরগুলিতে হোটেল ও রেস্তোরাঁ মালিকেরা গ্যাস সরবরাহে সমস্যার অভিযোগ তুলেছেন। এর জেরে অনেক খাবারের দোকান মেনু কমাতে বা পরিষেবা সীমিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন হসপিটালিটি সংগঠন। পাশাপাশি একাধিক শহরে গ্যাসচালিত অটো চলাচলেও সমস্যার ছবি সামনে আসছে। যদিও দেশে এলপিজির সংকট নেই বলেই দাবি করছে কেন্দ্র সরকার। কিন্তু বাস্তব ছবিগুলো তো আপাতত উল্টো কথাই বলছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d