Sunday, April 26, 2026
HomeScrollবিশেষ সম্মানে সম্মানিত হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
Sourav Ganguly

বিশেষ সম্মানে সম্মানিত হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

১৫ মার্চ এই সম্মান দেওয়া হবে তাঁকে!

ওয়েব ডেস্ক : বিশেষ সম্মান পেতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ‘দাদা’কে এই সম্মান দিচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United FC)। আগামী ১৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে নামবেন ব্রুনো ফার্নান্দেজরা। এই ম্যাচ হবে ওল্ড ট্র্যাফোর্ডে। অ্যাস্টন ভিলার (Aston Villa FC) বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেদিনই সম্মানিত করা হতে পারে সৌরভকে।

ক্রিকেটার হওয়ার আগে, ফুটবলারই হতে চেয়েছিলেন মহারাজ। এছাড়া তিনি আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United FC) ভক্ত। এবার প্রিয় ক্লাবই তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছে। এছাড়া আগামী ১৫ মার্চ স্পেশাল হসপিটালিটি বক্সে বসেই দেখবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার ম্যাচ। সূত্রের খবর, বিশেষ সম্মানের জন্য আগেই আমন্ত্রণ করা হয়েছিল ‘দাদা’কে। কিন্তু বিশ্বকাপ চলার কারণে সেই সময় পাননি তিনি।

আরও খবর : বিশ্বকাপ শেষে দেশে ফেরায় দেরি! অবশেষে মুখ খুলল ICC

অন্যদিকে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United FC) কাছে। লিগ টেবিলে প্রথম চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা আছে। রবিবার ম্যাচের পরেই চেলসি, তারপর লিভারপুলের সঙ্গে ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে।

এদিকে, ভারতের টি২০ বিশ্বকাপ জয় নিয়েও বলেছেন সৌরভ। তিনি ভারতের তারকা বোলার জশপ্রীত বুমরার প্রশংসা করেছেন। পাশাপাশি সঞ্জু স্যামসনের পারফরম্যান্স দেখেও খুশি তিনি। আগামী ২০২৮ সালে হতে চলেছে অলিম্পিক। সেখানেও সোনা জেতার অন্যতম বড় দাবিদার ভারত বলেই জানিয়েছেন সৌরভ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188