Friday, May 1, 2026
HomeScrollকলকাতায় কালবৈশাখী, কলকাতায় কালবৈশাখী, তুমুল বৃষ্টি, মুহুর্মুহু পড়ল বাজ! বেহালায় শিলাবৃষ্টি
Kolkata Kalbaishakhi

কলকাতায় কালবৈশাখী, কলকাতায় কালবৈশাখী, তুমুল বৃষ্টি, মুহুর্মুহু পড়ল বাজ! বেহালায় শিলাবৃষ্টি

বেহালা, আলিপুর, চেতলা-সহ কলকাতার বিভিন্ন জায়গায় ঝড়ে ভাঙল গাছ, বাতিস্তম্ভ উপড়ে পড়ল

কলকাতা: রাতে কালবৈশাখীতে লণ্ডভণ্ড কলকাতা (Kolkata Kalbaishakhi)। তুমুল ঝড়বৃষ্টি রাতের শহর কলকাতায় (Kolkata Heavy Rain)। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। একাধিক জায়গায় গাছ পড়ার খবরও পাওয়া গিয়েছে। আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল কালবৈশাখী সঙ্গে বৃষ্টি হবে। আর তাই হল। রবিবারও দমকা বাতাস বয়েছে। আর সোমবারও দমকা বাতাসের সঙ্গে শুরু শিলাবৃষ্টি। কলকাতা-সহ একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা। বেহালায় শিলাবৃষ্টি।এ ছাড়াও, রাজ্যের আরও কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

সোমবার সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয়। বইতে থাকে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে ঘন ঘন বাজ পড়ছে। কলকাতার উত্তর ও দক্ষিণের একাধিক জায়গার রাস্তায় জল জমে যায় বলে খবর। ঝড়ের দাপটে বেহালা, আলিপুর, চেতলা-সহ কলকাতার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। অনেক আবাসনের ভিতরে থাকা বাতিস্তম্ভ উপড়ে গিয়েছে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় একটি গাছ উপড়ে পড়েছে বলে খবর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলিতেও প্রবল ঝড়বৃষ্টি হয় বলে খবর। সঙ্গে ব্যাপক বাজ পড়তেও দেখা যায়। বৃষ্টির কারণে সমস্যায় পড়েন অফিসফেরত যাত্রীরা। মেট্রো থেকে নেমে হাতে গোনা অটো পেলেও বাস, ট্যাক্সির দেখা মেলেনি, এমনকী অনলাইনে ক্যাব বুক নিচ্ছিল না বলে যাত্রীদের একাংশের দাবি।

আরও পড়ুন: ভোটার তালিকায় নামের পাশে লেখা ‘বিচারাধীন’, তাঁকে আউসগ্রামে প্রার্থী করল বিজেপি

আলিপুর আবহাওয়া অফিস বলছে, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। অপরদিকে, উত্তর ২৪ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে দমকা বাতাস বওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের মতোই উত্তরবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভিজবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুর। দমকা হাওয়া দেবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188