Friday, June 19, 2026
HomeScrollবড় খবর, বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের, কত টাকা বাড়ল?
Civic Volunteer

বড় খবর, বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের, কত টাকা বাড়ল?

নতুন বোনাস কাঠামোর নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা সিপিকে জানাল নবান্ন

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly Election 2026)  আগে সুখবর, বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) । এক ধাক্কায় ৬০০ টাকা বাড়ানো হল, নবান্ন (Nabanna) থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়াদের অ্যাড-হক বোনাস বাড়িয়ে করা হল ৭৪০০ টাকা। গতবছর এই বোনাস ছিল ৬৮০০ টাকা। একলপ্তে বোনাস (Bonus বাড়ানো হল ৬০০ টাকা। ফলে প্রাপ্য বোনাসের পরিমাণ বেড়ে দাঁড়াল প্রায় সাড়ে সাত হাজার টাকা।

নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা এই সুবিধা পাবেন। গ্রামীণ পুলিশ ভলান্টিয়ারদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। নতুন বোনাস কাঠামোর নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা সিপিকে জানাল নবান্ন।

আরও পড়ুন-  কমিশন বাংলাকে নজিরবিহীনভাবে নিশানা করছে তা উদ্বেগজনক, ক্ষুব্ধ মমতা

প্রসঙ্গত, ২০১৩ সালে রাজ্য পুলিশকে সহায়তার জন্য তৈরি হয় একটি স্বেচ্ছাসেবক বাহিনী, পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ার বাহিনী। এদের কাজ মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, পাড়ায় টহলদারি এবং জনশৃঙ্খলা রক্ষা, পাড়া-মহল্লায় টহল, পুলিশকে সাহায্য করে থাকে। যোগ্যতা হিসেবে অষ্টম বা দশম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হয়। বর্তমানে তাঁরা একটি দৈনিক পারিশ্রমিক পান এবং বোনাস সুবিধা ভোগ করেন। পশ্চিমবঙ্গের পুলিশে অধীনে নিয়োগ হয়ে থাকে।

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর, রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যে সিভিক ভলান্টিয়াররা কোনও প্রশাসনিক কাজ বা আইন প্রয়োগের মূল কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না। বর্তমানে প্রায় ১.২ লক্ষ ভলান্টিয়ার কর্মরত, যারা প্রতি বছর অ্যাড-হক বোনাসও পেয়ে থাকেন

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto