Monday, May 4, 2026
HomeBig newsআজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, কী কী থাকবে? দেখুন বিগ আপডেট

আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, কী কী থাকবে? দেখুন বিগ আপডেট

ছাব্বিশের ভোট জিততে তৃণমূলের প্রতিশ্রুতি কী কী? দেখে নিন

কলকাতা: শুক্রবারই দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ (Mamata Banerjee to Release TMC Manifesto) করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ানের উপর জোর থাকবে বলে খবর। নারী সুরক্ষা, SC ST, যুব, শিল্প এবং কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হবে ইস্তেহারে। স্বাস্থ্যক্ষেত্রে কিছু চমক থাকতে পারে মনে করা হচ্ছে। এদিন বিকেল চারটেয়, কালীঘাটের বাড়ি থেকে ইস্তেহার প্রকাশ করবেন তিনি। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতারা।

পাহাড়ের তিন আসন ছেড়ে, একযোগে ২৯১ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার নজরে নির্বাচনী ইস্তেহার। তৃণমূল কংগ্রেস, বরাবরই নির্বাচনী ইস্তেহারে চমক রেখেছে। ২০২১ সালের নির্বাচনী ইস্তেহার নজর কেড়েছিল বিশেষভাবে। সেরকম ভাবে নজর কেড়েছিল একুশের ভোটের আগের স্লোগানগুলি। এবার ভোটের নির্ঘণ্ট সামনে আসার আগেই তৃণমূল কংগ্রেস যুবসাথী প্রকল্প শুরু করে দিয়েছে। ভোটের আগেই, ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছে রাজ্যবাসীর কাছে। সূত্রের খবর, ছাব্বিশের ভোটের মুখেও তৃণমূল মূলত ফোকাস করছে উন্নয়ন এবং নারী-যুব ক্ষমতায়নে। গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ানের সঙ্গে আগামী ৫ বছরের কাজের পরিকল্পনাও থাকছে ইস্তেহারে। ইস্তাহারে জোর দেওয়া হবে বাঙালি অস্মিতা রক্ষায়।

আরও পড়ুন: বিজেপিকে সন্তুষ্ট করতে পরিশ্রম করছে, নির্বাচনী প্রচারে কমিশনকে কটাক্ষ ঋতব্রতর

এবার তৃণমূলের স্লোগান যত করো হামলা আবার জিতবে বাংলা।ইশতেহারে থাকবে চা বাগানের জন্য নতুন প্রতিশ্রুতি।ইশতেহারে থাকতে পারে যুবক যুবতী দের জন্য কর্মসংস্থানের আশ্বাস। শিল্পের জোয়ার নিয়ে পরিকল্পনা থাকতে পারে ইশতেহারে।নারী ক্ষমতায়ন নিশ্চিত করার আশ্বাস ও থাকতে পারে।তৃণমূলের ইশতেহারে থাকতে পারে সামাজিক কল্যাণ কর্মসূচির উল্লেখ। থাকতে পারে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে প্রতিশ্রুতি।থাকতে পারে শূন্য পদে নিয়োগ নিয়ে বার্তা ও।ইশতেহারে বাংলা ও বাঙালির অস্মিতার বিষয়ে থাকতে পারে।

ইতিমধ্যেই শহর জুড়ে পোস্টার পড়েছে, যে লড়েছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে। যুব ও মহিলাদের জন্য আলাদা করে একগুচ্ছ ভাবনা উঠে আসবে এই ইস্তাহারে।বিগতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা নিয়ে বারবার সরব হয়েছেন। ধর্মতলায় মঞ্চ তৈরি করে প্রতিবাদ করেছেন। কেন্দ্রকে বাংলা-বিরোধী তকমা দিয়ে সুর চড়িয়েছেন।এবার কার্যত রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণা করতে চলেছে তৃণমূল।২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট-যুদ্ধের স্লোগান ছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের স্লোগান, ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে।’ সাধারণ মানুষের জন্য কী প্রতিশ্রুতি থাকে, সেটাই এখন দেখার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188