Saturday, March 21, 2026
HomeScrollভবানীপুর থেকেই ভোটের বিগুল! রবিসন্ধ্যায় কর্মিসভা

ভবানীপুর থেকেই ভোটের বিগুল! রবিসন্ধ্যায় কর্মিসভা

‘ঘরের মেয়ে’র মেগা প্রচার শুরু

কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে নিজের কেন্দ্র ভবানীপুর (Bhawanipur) থেকেই প্রচারের সূচনা করছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভার মাধ্যমে শুরু হচ্ছে হাইভোল্টেজ প্রচার।

সূত্রের খবর, সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে এই কর্মিসভা। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুরের সব দলীয় কাউন্সিলর। সভা থেকেই নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করার পাশাপাশি স্থানীয় প্রচারের রূপরেখা ঠিক করে দিতে পারেন দলনেত্রী।

আরও পড়ুন: ‘ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধাচ্ছে বিজেপি…’ রেড রোডে সম্প্রীতির বার্তা অভিষেকের

২০২১-এর উপনির্বাচনের সময় ‘ঘরের মেয়ে’ স্লোগানই ছিল ভবানীপুরের মূল সুর। এবারের ভোটেও সেই আবেগকেই সামনে রেখে প্রচার শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই এলাকায় হোর্ডিং-ব্যানারে ছয় বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে একই বাড়িতে বারবার যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কর্মীদের।

এবারের লড়াইয়ে ভবানীপুরে মমতার প্রতিপক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্র ঘিরে উত্তেজনা তুঙ্গে। কর্মীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে নিজেদের ছন্দেই প্রচার চালাতে হবে।

এদিকে এসআইআর প্রক্রিয়ায় ভবানীপুরে প্রায় ৪৫ হাজার নাম বাদ পড়ার ইস্যুও ভোটের বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। রবিবারের সভায় এই ইস্যু নিয়েও বিশেষ কৌশল ঠিক হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, নিজের ‘ঘর’ থেকেই প্রচারের সূচনা করে রাজ্য জুড়ে নির্বাচনী লড়াইয়ের বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/