ওয়েবডেস্ক- অন্ধ্রপ্রদেশে (Andra Pradesh) ভয়ঙ্কর দুর্ঘটনা। বাস (Bus) ও লরির (lorry) সঙ্গে ঝলসে মৃত্যু কমপক্ষে ১৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ২০ জন। পুলিশ সূত্রে খবর, আজ ভোরবেলা একটি লরির সঙ্গে একটি বাসের সংঘর্ষ ঘটে। এর পরেই বাসটিতে আগুন ধরে যায়।
বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। জানা গিয়েছে, জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu) । কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় শোকজ্ঞাপন করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা।
আজ ভোর ৬ টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটি নির্মল থেকে নেলোরে যাচ্ছিল। ঠিক সেই সময় অপর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। এর পরেই বাসটি দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নাগরাজু জানান, প্রায় ৮ জন যাত্রী জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। পরে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে পৌঁছেছে। আহত ২০ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থার সঙ্কটজনক।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা ব্যবস্থায় যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়েও কথা বলেছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।তদন্তের পর রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অপরদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। তিনি বলেন, লরি ও বেসরকারি বাসের মধ্যে সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
আরও পড়ুন- পাইপলাইন গ্যাসের না নিলে LPG বন্ধ করে দেওয়া হবে, সময় বেঁধে দিল সরকার
কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান, স্বাভাবিকের বেশি ছিল লরির গতিবেগ, তাই এই দুর্ঘটনা।







