Thursday, July 2, 2026
HomeScroll‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রুল নিয়ে প্রশ্ন অক্ষরের! পাত্তাই দিল না BCCI
IPL 2026

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রুল নিয়ে প্রশ্ন অক্ষরের! পাত্তাই দিল না BCCI

ক্যাচ ধরা নিয়েও কড়া নিয়মের কথা জানানো হয়েছে!

ওয়েব ডেস্ক : ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2026)। তার আগেই ফ্রাঞ্চাইজিগুলির অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ ও এলিট আম্পায়ার নীতিন মেনন। তবে সেখানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ (Impact player) রুল নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু, অক্ষরের অপছন্দকে পাত্তাই দিল না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এই নিয়মে যে কোনও বদল হচ্ছে না, তা স্পষ্ট করে দিল ভারতীয় বোর্ড।

মিটিংয়ে অক্ষর (Axar Patel) দাবি করেছিলেন, ইমপ্যাক্ট প্লেয়ার (Impact player) নিয়মের কারণে গুরুত্ব কমে আসছে অলরাউন্ডারদের। এর কারণে দলগুলি এখন বিশেষজ্ঞ ক্রিকেটারের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। সেই কারণে এই নিয়মে পরিবর্তন আনার কথা জানিয়েছিলেন দিল্লির অধিনায়ক। কিন্তু, এই নিয়ম যে আসন্ন আিপিএল মরশুমে থাকবে তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও খবর : ফের ধাক্কা KKR-এ! চোট পেয়ে ছিটকে গেলেন আরও এক তারকা! পরিবর্তে দলে কে?

সূত্রের খবর, বুধবারের ওই মিটিংয়ে বিসিসিআই (BCCI) ও আইপিএল (IPL) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২০২৭ সাল পর্যন্ত ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে কোনও পরিবর্তন আনা হবে না। এদিকে ক্যাচ ধরা নিয়েও কড়া নিয়মের কথা জানানো হয়েছে।

মিটিংয়ে বলা হয়েছে, কোনও ক্রিকেটার যখন ক্যাচ ধরবেন, সেই সময় বল ও শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। নাহলে তা বৈধ হবে না ক্যাচ। মূলত, আগেও এই নিয়ম ছিল। কিন্তু আসন্ন মরশুমে তা আরও কড়াভাবে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বৈঠকে সম্প্রতি হয়ে যাওয়া টি২০ বিশ্বকাপের বেশ কিছু অবৈধ ক্যাচের ক্লিপিংসও দেখানো হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO