Thursday, May 14, 2026
HomeScrollএবার ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ অপারেশন শুরু করল ইরান
Iran

এবার ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ অপারেশন শুরু করল ইরান

এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে

ওয়েব ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। কারণ, সেদিন ইরানের (Iran) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমেরিকা (America)-ইজরায়েল (Israel)। কিন্তু, এর পাল্টা হামলা তেহরান শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে। সম্প্রতি শোনা যাচ্ছিল, এই যুদ্ধ হয়তো থামতে চলেছে। কিন্তু এর মাঝে নতুন অভিযান শুরু করল ইরান। ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ (Operation True Promise 4) অপারেশনের ৮৩তম ধাপ শুরুর ঘোষণা করা হয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, এই অভিযানে উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল ইজরায়েলের (Israel) আশদোদে তেল সংরক্ষণ ট্যাঙ্ক ও ডিপো, মোদিয়িন এলাকায় সামরিক ঘাঁটি এবং একটি মার্কিন সামরিক তথ্য আদান-প্রদান কেন্দ্র। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির আল-ধাফরা এবং কুয়েতের আল-উদেইরি ঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরানের সেনা। এছাড়াও আরও একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের দাবি, মার্কিন বাহিনীর যুদ্ধবিমানগুলির জ্বালানি ট্যাঙ্ক এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রক্ষণাবেক্ষণ কেন্দ্রও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আরও খবর : ভারতমুখী জাহাজগুলিকে নিরাপত্তা দিতে নতুন অপারেশন শুরু করল সেনা

সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘর্ষের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের (Iran) বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সাময়িক শিথিলতার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার পরেও নতুন অপারেশন শুরু করল ইরান। এদিকে ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’-এর বিশ্লেষণ অনুযায়ী, আমেরিকা ও ইজরায়েলের সেনা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার, সংরক্ষণ ও উৎপাদন কেন্দ্রগুলিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। আরও কিছু জায়গায় হামলা চালানো হতে পারে বলে দাবি করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রেসিডেন্ট রাফায়েল গ্রোসি ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি সাম্প্রতিক সামরিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই অঞ্চলে হামলার খবর সামনে আসার পর থেকেই পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়ছে। এসবের মাঝে নতুন অপারেশন শুরু করল ইরান।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto