Sunday, May 31, 2026
HomeScrollপ্রচারে বাধার অভিযোগে উত্তাল ডায়মন্ড হারবার, আগুন জ্বেলে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
Diamond Harbour

প্রচারে বাধার অভিযোগে উত্তাল ডায়মন্ড হারবার, আগুন জ্বেলে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

আগুন জ্বেলে অবরোধ করা হয় ১১৭ নম্বর জাতীয় সড়ক...

ডায়মন্ড হারবার: ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ডায়মন্ড হারবারে (Diamond Harbour) চরমে উঠল রাজনৈতিক উত্তেজনা। প্রচারে বাধার অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) প্রার্থী দীপক হালদার ও তাঁর সমর্থকেরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, আগুন জ্বেলে অবরোধ করা হয় ১১৭ নম্বর জাতীয় সড়ক, যার জেরে দীর্ঘক্ষণ থমকে থাকে যায় যান চলাচল।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মানখন্ড এলাকায় প্রচারে যান দীপক হালদার। অভিযোগ, সেখানে তৃণমূল কর্মী-সমর্থকেরা তাঁর প্রচারে বাধা দেন এবং বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: ভোটের আগে উত্তপ্ত ভাতাড়, সংখ্যালঘুদের বিজেপিকে ভোটের আর্জি সৌমেনের

দীপক হালদারের অভিযোগ, তিনি ও তাঁর দলীয় কর্মীরা বারবার প্রচারে বাধার মুখে পড়ছেন। এমনকি দেওয়াল লিখন করতেও বাধা দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর। পাশাপাশি পুলিশ প্রশাসনের একাংশ শাসকদলকে মদত দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, “গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দল হিসেবে আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না।”

এর প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। ডায়মন্ড হারবার প্রশাসন ভবনের কাছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় আগুন জ্বালানো হলে সম্পূর্ণভাবে ব্যাহত হয় যান চলাচল। দীর্ঘ যানজটে নাজেহাল হন সাধারণ মানুষ।

বিক্ষোভের নেতৃত্বে থাকা দীপক হালদার নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন। তাঁর অভিযোগ, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং বিরোধী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ বোঝানোর পর অবশেষে অবরোধ তুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে ভোটের মুখে এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে এ ধরনের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO