Wednesday, July 8, 2026
HomeScrollভয়াবহ দুর্ঘটনা, হিমাচলে ৫০০ ফুট নীচে খাদে বাস, মৃত্যু কমপক্ষে চার পর্যটকের
Himachal

ভয়াবহ দুর্ঘটনা, হিমাচলে ৫০০ ফুট নীচে খাদে বাস, মৃত্যু কমপক্ষে চার পর্যটকের

আহত একাধিক, অবস্থা সঙ্কটজনক

ওয়েবডেস্ক-   ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস। কমপক্ষে চারজন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত প্রায় ১৪ জন। কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাসটি সোলান থেকে হরিপুর ধরের উদ্দেশে যাত্রা করেছিল।

কিছুদূর যাওয়ার পরেই রাতের অন্ধকারে পাহাড়ি এলাকায় বাসটি দুর্ঘটনা কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা গিয়ে পড়ে ৫০০ ফুট গভীর খাদে। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বাসটিতে মোট ২০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন-  দুঃসময় কাটিয়ে ফিরছে তেজস! কবে থেকে উড়বে আকাশে?

সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে আসন সংখ্যার তুলনায় বেশি সংখ্যক যাত্রী ছিলেন। কিন্তু কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা এখনও জানা যায়নি। চালকের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, বাসটি দুমড়ে চুমড়ে গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto