Wednesday, July 8, 2026
HomeScrollনাগপুরে RSS এর সদর দফতরের কাছে উদ্ধার বিপুল বিস্ফোরক! জারি হাই অ্যালার্ট
Nagpur

নাগপুরে RSS এর সদর দফতরের কাছে উদ্ধার বিপুল বিস্ফোরক! জারি হাই অ্যালার্ট

কোনও বড় নাশকতার ছক! চিকিৎসকের বাড়ি ঘিরে রহস্য!

ওয়েবডেস্ক- নাগপুরের (Nagpur) নাশকতা! আরএসএস দফতরের সদর দফতর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এক চিকিৎসকের বাড়ির বাগান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ঘটনার গুরত্ব বিচার করে নাগপুর শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

জানা গেছে, চিকিৎসক উজ্জ্বল লানজেওয়ারের বাড়ি ঘিরে ঘটনা সূত্রপাত। সকালে নিজের বাগানে তিনটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। কৌতূহলবশত ব্যাগগুলি খুলতেই হতবাক তিনি। উদ্ধার হয়েছে জিলেটিন স্টিক, ৫৮টি ডিটোনেটর, বেশ কয়েকটি কানেক্টর এবং ১৫টি তাজা কার্তুজ।

আরও পড়ুন-  হিমন্ত-পত্নীর পাসপোর্ট বিতর্ক নিয়ে মুখ খুলতেই কংগ্রেস নেতার বাড়িতে দিল্লির পুলিশ! এবার কী হবে?

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয় আবাসন চত্বর। নাগপুরের এই এলাকাটি ভিভিআইপি জোন হিসেবে পরিচিত। আরএসএস সদর দফতরের এত কাছে কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হল, তা নিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। বাড়ির মালিককে ঘিরেও সন্দেহ বাড়ছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই চণ্ডীগড়ে (Chandigarh) বিজেপি কার্যালয় লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই সঙ্ঘের খাসতালুকে বিস্ফোরক উদ্ধার হওয়ার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা রুখতে নাগপুরের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে, চলছে নাকা চেকিং। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com