Saturday, July 11, 2026
HomeScrollতৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন! কৃষ্ণনগর উত্তরে কার এন্ট্রি ?
West Bengal Assembly Election 2026

তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন! কৃষ্ণনগর উত্তরে কার এন্ট্রি ?

‘দুর্ভাগ্যজনক’, আক্ষেপ অভিনবর

কলকাতা: তৃণমূল প্রার্থীর (TMC Candidate) মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন (Election Commission)। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর (TMC Candidate) মনোনয়নপত্র বাতিল করলেন রিটার্নিং অফিসার। জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারার কোপে পড়েই থমকে গেল অভিনবর নির্বাচনী দৌড়।কৃষ্ণনগর উত্তরে বাতিল তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের (Nomination of TMC Candidate of Krishnanagar Uttar Dismissed) প্রার্থী পদ। তার জায়গায় ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সোমনাথ দত্ত। সূত্রের খবর, নথিতে একাধিক সমস্যার কারনে অভিনবের প্রার্থী পদ বাতিল হয়েছে।

গত মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব ভট্টাচার্যকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূলনেত্রীর মুখে।কিন্তু নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি যুক্ত থাকেন, তবে তিনি নির্বাচনে লড়তে পারেন না। আইনি জটে বাতিল হয়ে গেল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র।প্রশাসনের একটি সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার।তার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনবকে নতুন দায়িত্ব দলের। কৃষ্ণনগর উত্তরে নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হল ভোট থেকে ছিটকে যাওয়া অভিনব ভট্টাচার্যকে।

আরও পড়ুন: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মোদিজি ১৫০০ কোটি টাকা দিতে চান, ‘ক্ষমতায় এলে কাজ’, দাবি শাহের

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) মনোনয়নের শেষ দিনেই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রকে ঘিরে সরগরম হয়ে উঠেছিল রাজনীতি। ভোটের লড়াই থেকে ছিটকে গেলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য। সূত্রের খবর, তাঁর হলফনামায় একাধিক ত্রুটির কারনেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তার জায়গাতে ‘বিকল্প’ বা ‘ডামি’ প্রার্থী হিসেবে সোমনাথ দত্তকে জায়গা করে দেওয়া হল। এই প্রসঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, “টেকনিক্যাল কারনে অভিনব ভট্টাচার্যের মনোনয়ন পাশ হয়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto