Sunday, July 12, 2026
HomeBig newsপাল্টা মারের ভয়ে বাজেয়াপ্ত সম্পদ ইরানকে ফিরিয়ে দিচ্ছেন ট্রাম্প? দেখুন বড় খবর
USA-Iran

পাল্টা মারের ভয়ে বাজেয়াপ্ত সম্পদ ইরানকে ফিরিয়ে দিচ্ছেন ট্রাম্প? দেখুন বড় খবর

সম্পদ ফিরিয়ে দেওয়ার নেপথ্যে আসল ঘটনা কী? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে (Middle East War) এবার কি শান্তি ফিরবে? পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শান্তি বৈঠকের আবহেই উঠছে এই প্রশ্নটা। এর মাঝে দীর্ঘদিন ধরে কাতার সহ বিভিন্ন দেশের ব্যাঙ্কে আটকে থাকা ইরানের (Iran) সম্পদ ছাড়তে সম্মত হয়েছে আমেরিকা (USA)। ইরান সূত্রে জানা গিয়েছে, কাতারের ব্যাঙ্কে জমা থাকা প্রায় ৬ বিলিয়ন ডলার ইরানের হাতে ফিরিয়ে দিতে রাজি হয়েছে ওয়াশিংটন।

যদিও ইরানের সম্পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে আমেরিকা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে তেহরান অবশ্য এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে এবং মনে করছে, এর ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ আরও সুগম হবে। সূত্রের দাবি, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই অর্থ ফেরত পাওয়া ইরানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন: মোজতবা খামেনেই সংজ্ঞাহীন! পক্ষাঘাতগ্রস্ত, চেহারা ক্ষতবিক্ষত! চাঞ্চল্যকর রিপোর্ট

উল্লেখ্য, ২০১৮ সালে ইরানের এই বিপুল অঙ্কের অর্থ বাজেয়াপ্ত করে আমেরিকা। মূলত দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রির টাকা হিসেবেই ওই অর্থ জমা ছিল। পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেন এবং পরমাণু চুক্তি থেকেও সরে দাঁড়ান। এর জেরেই অর্থ আটকে যায়।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার ব্যাঙ্ক থেকে কাতারের ব্যাঙ্কে ওই অর্থ স্থানান্তরিত হয়। তখন জানানো হয়, মানবিক খাতে খরচের জন্যই ইরান এই অর্থ ব্যবহার করতে পারবে। তবে একই বছরের ৭ অক্টোবর হামাসের ইজরায়েলে রকেট হামলার প্রেক্ষিতে পরিস্থিতি বদলে যায়। আমেরিকা তখন এই অর্থ ইরানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং অ্যাকাউন্টের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto