Sunday, July 12, 2026
HomeBig news'বদলা নেওয়ার দিন আসছে', বাঁকুড়ায় বিস্ফোরক মমতা
Mamata Banerjee

‘বদলা নেওয়ার দিন আসছে’, বাঁকুড়ায় বিস্ফোরক মমতা

রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

এক নজরে
14.36 সর্বশেষ
বাইরে যে যা দেবে খাবেন না: মমতা
14.47
SIR নিয়ে তোপ মমতার
14.48
আমাদের ধর্ম মানবিক: মমতা
14.50
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় মন্তব্য মমতার
14.51
কোথায় গেল ১৫ লাখ? প্রশ্ন মমতার

বাঁকুড়া: রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পর বাঁকুড়া জেলার ওন্দায় জনসভা করেন তিনি। এর পর তিনি লালমাটির জেলার ছাতনায় বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো।

বাঁকুড়ার ছাতনায় মমতা বন্দ্যোপাধ্যায়
🕒 শেষ আপডেট: 14.51
কোথায় গেল ১৫ লাখ? প্রশ্ন মমতার

২০১৪ সালের ভোটের আগে বলেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে। কোথায় গেল ১৫ লক্ষ টাকা? কোথায় গেল দু’লক্ষের চাকরি? আমি প্রশ্ন করছি, উত্তর দিন। যদি মিথ্যা কথা বলি তবে আমার কান কেটে নেবেন। নাকখত দেব। না হলে আপনি নাকখত দিন।

🕒 শেষ আপডেট: 14.50
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় মন্তব্য মমতার

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডারের কথা। করে দিয়েছি। ভোটের আগেই টাকা বাড়িয়ে দিয়েছি। এখন বলছি সারা জীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন।

🕒 শেষ আপডেট: 14.48
আমাদের ধর্ম মানবিক: মমতা

আমরা সব ধর্ম পালন করি। আমরা কখনও ভেদাভেদ করি না। আমাদের ধর্ম মানবিক। আমাদের কাউকে ধর্ম শেখাতে হবে না।

🕒 শেষ আপডেট: 14.47
SIR নিয়ে তোপ মমতার

এটা বড় দুর্নীতি। এসআইআরের নামে ওরা সর্বনাশ করেছে বাংলায়।

🕒 শেষ আপডেট: 14.36
বাইরে যে যা দেবে খাবেন না: মমতা

ভোটের সময় দেখে দেখে খাবেন। বাইরে যে যা দেবে খাবেন না। আমি বাইরে কিছু খাই না। যে কোনও কিছু বাইরে খাওয়ার আগে দেখে নেবেন, ঠিক জিনিসটা খাচ্ছেন কি না। বিশেষ করে রাজনীতিক, ডাক্তার, প্রশাসনিক কর্তারা, তাঁরা উল্টোপাল্টা জিনিস খান না। কারণ তাঁদের কাজ ২৪ ঘণ্টা। যে কোনও সময় কাজ করতে হয়। তাঁদের যাতে কেউ বিষাক্ত খাবার দিতে না-পারে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto