Thursday, April 16, 2026
HomeScrollধর্মঘটে যোগ দেওয়া কর্মীচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, নির্দেশ বিচারপতির
Calcutta High Court

ধর্মঘটে যোগ দেওয়া কর্মীচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, নির্দেশ বিচারপতির

রাজ্য অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা

ওয়েব ডেস্ক : বকেয়া মহার্ঘভাতা (DA) নিয়ে গত ১৩ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। আর সেই ধর্মঘটে যোগ দিয়েছিলেন বহু সরকারী কর্মী (Government Workers)। তবে এই ধর্মঘটে যোগদানের জন্য কারোর বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেওয়া যাবে না। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা।

এদিন শুনানিতে আবেদনকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, ‘গত ১২ মার্চ রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যদি কর্মচারীরা কোনও বৈধ কারণ ছাড়া ধর্মঘটে যোগ দেন, তবে তাঁদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। কিন্তু চাকরির নিয়মে বলা আছে কর্মচারীদের ধর্মঘট করার অধিকার রয়েছে। সুতরাং ১২ই মার্চের বিজ্ঞপ্তি অবৈধ এবং চাকরির নিয়মের লঙ্ঘন ছিল।’

আরও খবর : আজ থেকেই দুর্যোগ, ঝেঁপে বৃষ্টি দক্ষিণের একাধিক জেলায়, বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস

এ নিয়ে বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) নির্দেশ দিয়ে বলেছেন, গত ১৩ মার্চ যে কর্মচারীরা ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনওরকম জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কর্মীচারীদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা যাতে না নেওয়া হয়, তার জন্য রাজ্য অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যৌথ সংগ্রামী মঞ্চ কর্তৃক দায়ের করা আবেদনের প্রেক্ষিতে মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ৬ সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসেই মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সরকারী কর্মচারীদের অবিলম্বে ২৫ শতাংশ ডিএ (DA) মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার এই বকেয়া মেটাতে আরও খানিকটা সময় চেয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। তার পরেই ডিএ আন্দোলনকারীরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তবে এই ধর্মঘটে যোগদানকারী কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে বলে রাখা দরকার, গত ৩১ মার্চ বকেয়া মহার্ঘভাতার একটি অংশ মিটিয়ে দিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor