Sunday, August 16, 2026
HomeScrollআজ থেকেই দুর্যোগ, ঝেঁপে বৃষ্টি দক্ষিণের একাধিক জেলায়, বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস

আজ থেকেই দুর্যোগ, ঝেঁপে বৃষ্টি দক্ষিণের একাধিক জেলায়, বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস

উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে চলেছে মুষলধারে বৃষ্টি

ওয়েবডেস্ক-   আজ সকাল থেকেই আকাশের (Cloudy Sky)  মুখ ভার। সেই সেইসঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (South Bengal Weather) । বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা (Kalbaishakhi Alert) । আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Thunderstorm) । কোথাও হালকা আবার কোথাও ঝোড়ো সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অপরদিকে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে চলেছে মুষলধারে বৃষ্টি। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারের আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নস্তরের ঘূর্ণাবর্ত ও উত্তরের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন।

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী কয়েকদিন বজ্রপাত সহ ঝড় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অস্বস্তিকর গরমের পরিস্থিতি অব্যাহত থাকবে। আজ ও আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার বজ্রপাত সহ ঝড় দমকা হাওয়ার দাপট বেশি থাকবে দক্ষিণবঙ্গে। এর পর ধীরে ধীরে কমতে থাকবে। গরম বাড়বে।

উত্তরবঙ্গে টানা বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আপাতত। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন-  প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৪০ হাজার রাজ্য পুলিশের নিরাপত্তা

আজ ও ১৭ এপ্রিল বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া সব বজ্রঝড়ের সম্ভাবনা। সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সেইসঙ্গে পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর আর্দ্রতাযুক্ত গরম বজায় থাকবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k