Sunday, May 17, 2026
HomeScrollভোটে ডিউটি করতে এসে ফলতায় রহস্যমৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, রক্তাক্ত দেহ উদ্ধার

ভোটে ডিউটি করতে এসে ফলতায় রহস্যমৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, রক্তাক্ত দেহ উদ্ধার

অসম থেকে এসেছিলেন, ফলতা থানার দোস্তিপুর এলাকায় ডিউটিতে ছিলেন

ওয়েবডেস্ক-  বাংলায় বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026)  প্রতিবারের মতো এবারে রাজ্যের এসেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা (Central Force) । নিয়মিত তাদের টহলদারি চলছে। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana)  ফলতায় (Falta)  এক কেন্দ্রীয় জওয়ার মৃত্যু ঘিরে রহস্য। মৃতের নাম কনক কোচ। তিনি আইটিবিপির কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, কনক অসমের বাসিন্দা। ফলতা থানার দোস্তিপুর এলাকায় ডিউটিতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কনকের মৃত্যু হয়েছে বলে জানান। আইটিবিপি-র ৮৬ জন জওয়ানের থাকার ব্যবস্থা হয়েছে দোস্তিপুর হাই স্কুলে।

মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর সকলেইর রাতেই ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে শৌচাগারে যেতে গিয়ে এক জওয়ান দেখেন বারান্দায় কনক উপুড় হয়ে পড়ে আছেন। তড়িঘড়ি তিনি বাকি জওয়ানদের খবর দেন। তারা এসে তাকে উদ্ধার করে কনককে হাসপাতালে নিয়ে যান। কনকের রক্তাক্ত ছিলেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।

আরও পড়ুন-  প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৪০ হাজার রাজ্য পুলিশের নিরাপত্তা

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দু দফায় ভোট রাজ্যে। কেন্দ্রীয় বাহিনীর (Central Force) সঙ্গে ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশও (WB State Police )। প্রথম দফার ভোটে কত জন রাজ্য পুলিশ থাকবে, তার হিসাব দিল নির্বাচন কমিশন (Election Commission)। এ কই সঙ্গে জানিয়ে দিল কোন জেলায় কত জন পুলিশকর্মী এবং আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, প্রথম দফার ভোটে ৪০ হাজার ৯২৮ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot