Thursday, July 16, 2026
HomeScrollআজ থেকে সংসদে তিনদিনের বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল পেশকে স্বাগত বিরোধীদের
Women's Reservation Bill

আজ থেকে সংসদে তিনদিনের বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল পেশকে স্বাগত বিরোধীদের

আজ উত্তাল হতে পারে সংসদ, আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করবে বিরোধীরা

ওয়েবডস্ক-  আজ থেকে সংসদে (Parliament) শুরু হতে চলেছে তিন দিনের বিশেষ অধিবেশন। আসন পুনর্বিন্যাসের বিলও পেশ করা হবে। লোকসভার আসন সংখ্যা বেড়ে হবে ৮৫০। মহিলা সংরক্ষণ বিলকে (Women’s Reservation Bill) স্বাগত জানিয়েছেন বিরোধীরা। আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করবে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, এই বিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিলের বিরোধিতায় কালো জামা পরে প্রতিবাদ স্টালিনের। ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণ বিল পাশে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তিনদিনের এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল ছাড়াও আরও দুটি বিল পেশ করা হবে। একটি হল লোকসভার আসন পুনর্বিন্যাস বিল (The delimitation Bill 2026) ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল(The Union territories laws amendment Bill)।  আজ এই তিনটে বিল নিয়ে সংসদে ঝড় উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিরোধীরা মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করলেও আসন পুনর্বিন্যাসের তীব্র বিরোধিতা করবে।

আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২০১১ জনগণনার ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস করা হবে। কিন্তু এখন সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। ২০১১-র জনগণনার ভিত্তিতে শুধু আসন পুনর্বিন্যাস হবে না। সমানুপাত বজায় রাখতে সব রাজ্যের বর্তমান লোকসভা আসনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যে যা আসন রয়েছে, তার ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে সার্কুলার হওয়া বিলে এই ৫০ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ নেই। মূল বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা করে বিবৃতি দিয়ে এই ৫০ শতাংশ বৃদ্ধির কথা জানাতে পারেন। তামিলনাড়ুর সহ দক্ষিণের রাজ্যগুলির ক্ষোভের কথা মাথায় রেখে সরকারের এই সিদ্ধান্ত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন-  মেধার জোরে সংসদে বক্তব্য রাখবেন কোচবিহারের অনৈতা

২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৪৯।, ৫০ শতাংশ বৃদ্ধি হলে ৫৯টি আসন পাবে তামিলনাড়ু। সেক্ষেত্রে, পশ্চিমবঙ্গের আসন ৪২ থেকে বেড়ে ৬৩ হতে পারে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot