Friday, July 17, 2026
HomeScrollমোথাবাড়ির ঘটনায় ১২ জনকে NIA হেফাজতের নির্দেশ আদালতের
Mothabari Incident

মোথাবাড়ির ঘটনায় ১২ জনকে NIA হেফাজতের নির্দেশ আদালতের

ফের ১৮ এপ্রিল আদালতে তোলা হবে তাঁদের

ওয়েব ডেস্ক: মোথাবাড়ি ঘটনায় (Mothabari Incident) বৃহস্পতিবার মোফাক্কেরুল ইসলাম সহ ৪৯ জনকে পেশ করা হয়েছিল আদালতে। অভিযুক্তদের মধ্যে ১২ জনকে এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের দু’দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ফের ১৮ এপ্রিল আদালতে তোলা হবে তাঁদের।

এদিকে রাজ্য পুলিশের করা ১২টি মামলায় ৫ টি মামলাতে নাম ছিল মোফাক্কেরুলের। সেই মামলাগুলি রি রেজিস্টার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই মধ্যে একটি মামলায় জামিন পেয়েছেন মোফাক্কেরুল। তবে জামিন পেলেও আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে আপাতত থাকতে হবে জেল হেফাজতে। আপাতত তাঁর জেলমুক্তি হচ্ছে না।

আরও খবর : সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক?

এদিন আদালতে শুনানির সময় মোফাক্কেরুলের (Mofakkerul Islam) আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল দশ মিনিটের ভাষণে কোনও উস্কানিমূলক মন্তব্য নেই। অপরদিকে এনআইএ-র আইনজীবী বলেছিলেন, এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছিল মোফাক্কেরুলকে। অভিযুক্তের ভূমিকা রহস্যজনক, তাই তাঁকে জেরার প্রয়োজন আছে। তার পরেই ১২জনকে দু’দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মোফাক্কেরুলকেও থাকতে হবে জেল হেফাজতে।

উল্লেখ্য, ভোটের আগে রাজ্য রাজনীতি তোলপাড় হয় মালদার মোথাবাড়ি কাণ্ডকে ঘিরে। ভোটার তালিকায় নাম কেন নেই? এই অভিযোগ তুলে সাতজন বিচারককে আটকে রাখা হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। এই ঘটনার তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দেয় মোথাবাড়ি কাণ্ডের তদন্তে দায়িত্বভার নেবে এনআইএ অথবা সিবিআই। কে তদন্ত করবে তা ঠিক করবে কমিশন। এর পর নির্বাচন কমিশন (Election Commission) এনআইএ-এর উপর তদন্তের দায়িত্ব ভার দেয়। এই ঘটনায় উঠে আসে মোফাক্কেরুল ইসলামের নাম। বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও বিক্ষোভের দিন ঠিক কী কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখে আদালত। তার পরেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot