Wednesday, June 3, 2026
HomeScrollভোটের মুখে দেবাশিস কুমারের বাড়িতে ইডি তল্লাশি, কমিশনের দ্বারস্থ তৃণমূল
Debashis Kumar

ভোটের মুখে দেবাশিস কুমারের বাড়িতে ইডি তল্লাশি, কমিশনের দ্বারস্থ তৃণমূল

আইনি বৈধতা ছাড়া কীভাবে একজন জনপ্রতিনিধিকে হেনস্তা করা হল?

ওয়েবডেস্ক-  দেবাশিস কুমারের (Debashis Kumar) বাড়িতে তল্লাশি চালানোর প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস (TMC) । নির্বাচন কমিশনের (Election Commission)  দ্বারস্থ হয়েছে তৃণমূল। শুক্রবার দেবাশিস কুমারে বাড়িতে এই তল্লাশি চলে। আইনি বৈধতা ছাড়া কীভাবে একজন জনপ্রতিনিধিকে হেনস্তা করা হল? আয়কর দফতরের বিরুধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কমিশনের চিঠি ঘাসফুলে ঘাসফুল শিবিরের।

তৃণমূলের চিঠিতে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধি চলাকালীন কোনও রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেই কেন্দ্রীয় এজেন্সি দ্বারা সুবিধা বা অসুবিধা দেওয়া রীতিমতো আইন বিরুদ্ধ। শুক্রবার দিনভর রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালিয়ে হেনস্থার অভিযোগ।

তৃণমূলের আরও অভিযোগ, ভোটের মুখে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে কেন জনপ্রতিনিধিকে ১৫ ঘণ্টা তাকে বাড়িতে আটকে রাখা হল? বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগে এবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করল তৃণমূল কংগ্রেস। আয়কর দফতরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচনে কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মে মাসেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, দিনক্ষণ জানাল পর্ষদ

উল্লেখ্য, ভোটের মুখের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি। বাড়িতে এবং অফিসে সম্প্রতি তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সকালে কলকাতার মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়িতে হানা আয়কর দফতর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতিপূর্বে জমি সংক্রান্ত একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এবং তিনি ইডি দফতরে হাজিরাও দিয়েছিলেন। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের প্রতিবাদে বিধায়কের বাড়ির বাইরে তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। একই সঙ্গে কলকাতার আরও বেশ কিছু জায়গায় ইডি এবং আয়কর দফতর তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতির জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, ভোটের আগে তৃণমূলের জনপ্রতিনিধিদের হেনস্তা করাই একমাত্র লক্ষ্য। গতবারের ভোটের আগে গোটা বাংলা এমন ঘটনার সাক্ষী ছিল। এবারও কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছি, ভবিষ্যতেও প্রতিবাদ হবে’।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO