Sunday, July 19, 2026
HomeScrollমমতাকে কুরুচিকর আক্রমণ, হিমন্তর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
Himanta Biswa Sarma

মমতাকে কুরুচিকর আক্রমণ, হিমন্তর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

বিজেপি-কে অবিলম্বে শো-কজ নোটিশ পাঠাতে হবে হিমন্তকে, চিঠিতে দাবি তৃণমূলের

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) বিরুদ্ধে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।ভোটমুখী (West Bengal Assembly Election 2026) বাংলায় প্রচারের পারদ চড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহারের এক জনসভায় হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sharma) করা কিছু মন্তব্যকে ‘সাম্প্রদায়িক’ এবং ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জোড়া-ফুল শিবির।

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে তাই বারবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ‘মাছ’।বিজেপিশাসিত রাজ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ করা হচ্ছে, তৃণমূলের তোলা অভিযোগকে এ দিন অস্বীকার করেন হিমন্ত। তাঁর কথায়, ‘‘অসমে বিজেপি আসার পর কেউ মাছ, মাংস খাওয়া বন্ধ করেনি। আপনি অসম আসুন, মাটন-চিকেন খাইয়ে দেব।’’ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, ‘‘দিদি ভয় পেয়েছেন। এখানে গোমাংস বিক্রি বন্ধ হয়ে যেতে পারে !’ তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি লিখে এই অভিযোগ জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল কোচবিহারের সভায় হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন। নির্বাচন কমিশনের কাছে করা অভিযোগে তৃণমূলের দাবি, হিমন্ত বিশ্ব শর্মা তাঁর বক্তৃতায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করেছেন।

আরও পড়ুন: ‘দেশের মা-বোনরা ক্ষমা করবে না’, বিল পাশ না-হওয়ার বিরোধীদের দায়ী করেলেন মোদি

তৃণমূলের অভিযোগ, হিমন্ত বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় গোমাংস নিষিদ্ধ হবে। ধুবড়িতে ইদের সময় কিছু মানুষ গোমাংস খেয়ে হিন্দুদের দরজায় ফেলে রেখেছিল, যার ফলে তিনি তাদের ‘সরাসরি গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন।পশ্চিমবঙ্গের হিন্দু অধ্যুষিত এলাকায় পরিকল্পিতভাবে গোমাংসের দোকান খোলা ও চোরাচালান করা হচ্ছে। এই ঘটনায় আইনভঙ্গ হয়েছে বলে দাবি করেছে তৃণমূল।কমিশনের কাছে তৃণমূলের আর্জি, হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি-কে অবিলম্বে শো-কজ নোটিশ পাঠাতে হবে। তাঁর উসকানিমূলক মন্তব্যের জন্য দৃষ্টান্তমূলক কড়া ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, পুলিশকে নির্দেশ দিয়ে অবিলম্বে এফআইআর (FIR) দায়ের করার ব্যবস্থা করতে হবে বলেও চিঠিতে বলা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot