Saturday, June 13, 2026
HomeScroll'কংগ্রেসের সঙ্গে মিলে তৃণমূল ষড়যন্ত্র করেছে', সংসদে বিল না পাশ হওয়ায় ক্ষোভ...
Narendra Modi

‘কংগ্রেসের সঙ্গে মিলে তৃণমূল ষড়যন্ত্র করেছে’, সংসদে বিল না পাশ হওয়ায় ক্ষোভ মোদি’র

'তৃণমূল বাংলার বোনদের আরও এক বার ধোকা দিয়েছে', বাঁকুড়া থেকে বললেন মোদি

ওয়েব ডেস্ক : আগামী বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে এবার বাঁকুড়ার (Bankura) বড়জোড়ায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকে লোকসভায় মহিলাদের সংরক্ষণ চালুর উদ্দেশে আনা ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ করলেন তিনি। মোদি অভিযোগ করে বলেছেন, কংগ্রেসের সঙ্গে ষড়যন্ত্র করে এমনটা করেছে তৃণমূল।

এদিন বড়জোড়ার সভা থেকে মোদি (Modi) বলেছেন, ‘‘আপনারা দেখলেন, সংসদে কী হল? তৃণমূল বাংলার বোনদের আরও এক বার ধোকা দিয়েছে। ৩৩ শতাংশ সংরক্ষণ যাতে পান, মোদি সুনিশ্চিত করেন। ২০২৯ থেকে তা যাতে কার্যকর হয়, সেই চেষ্টাও মোদি করেন। তৃণমূল চায়নি যে বাংলার মহিলারা বেশি সংখ্যা বিধায়ক, সাংসদ হোক। কারণ মহিলারা তাদের জঙ্গলরাজকে চ্যালেঞ্জ করছে। তাই কংগ্রেসের সঙ্গে মিলে তৃণমূল ষড়যন্ত্র করেছে। ৩৭ শতাংশ সংরক্ষণ করতে দিল না।’’

আরও খবর : তীব্র গরম উপেক্ষা করে বাঁকুড়ায় প্রচারে তৃণমূল প্রার্থী শামলী রায় বাগদির

মূলত, লোকসভা আসন বাড়িয়ে মহিলাদের সংরক্ষণ চালুর উদ্দেশে ১৩১তম সংবিধান সংশোধনী বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তা লোকসভায় পাশ হয়নি। তা নিয়ে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মোদি বলেছেন, কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো বিরোধী দলগুলি ‘নারীশক্তি বিরোধী’। মহিলা সংরক্ষণ বিল পাশ না-হওয়ায় কংগ্রেস হাততালি দিয়েছে বলেও অভিযোগ করছেন প্রধানমন্ত্রী। নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে। আর সেই কারণেই এই বিলের বিরোধিতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। বিল পাশ না-হওয়ার বিরোধীদের দায়ী করে মোদি বলেন, “দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না।”

এর পরেই রবিবার বঙ্গ সফরে প্রচারে এসে এ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সরাসরি অভিযোগ করে বললেন, কংগ্রেসের সঙ্গে মিলে এমন ষড়যন্ত্র করেছে তৃণমূল। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই বিল পাশ না হওয়াকেই আরও বেশি করে তুলে ধরে প্রচারের উত্তাপ চাইছে বিজেপি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d