HomeScrollমাতৃশক্তির ফর্ম ঘিরে অশান্তি! আসানসোলে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ
Asansol

মাতৃশক্তির ফর্ম ঘিরে অশান্তি! আসানসোলে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ

কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা

পশ্চিম বর্ধমান: মাতৃশক্তির ফর্ম পূরণকে (Matrishakti Form Fill UP) কেন্দ্র করে আসানসোলের (Asansol) লালবাংলা এলাকায় উত্তেজনা ছড়াল। বিজেপির (BJP) অভিযোগ, ফর্ম ফিল-আপ কর্মসূচি চলাকালীন তাঁদের কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীরা।

বিজেপির দাবি, ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যাম সোরেনের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল লাঠি, ঘুষি ও লাথি নিয়ে আচমকা হামলা চালায়। ঘটনায় বিজেপি কর্মী তেজ প্রতাপ সিংহ মারাত্মকভাবে আক্রান্ত হন বলে অভিযোগ। একইসঙ্গে মহিলা কর্মী রাখি হাঁসদার সঙ্গে দুর্ব্যবহার এবং তাঁর কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: ‘বাঙালির মন বোঝে না বিজেপি?’ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে বড়জোড়া থেকে বার্তা মোদির

বিজেপির আরও দাবি, এলাকায় তাদের প্রচার চালালে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজনীতি’র অভিযোগ তোলেন এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

এই ঘটনায় আসানসোল নর্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভে সামিল হন দলীয় কর্মী-সমর্থকরা, ওঠে স্লোগান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News