Friday, June 5, 2026
HomeScrollভোটের আগে ‘ড্রাই ডে’ ঘোষণা! কবে থেকে বন্ধ মদের দোকান, জেনে নিন...
Election Commission

ভোটের আগে ‘ড্রাই ডে’ ঘোষণা! কবে থেকে বন্ধ মদের দোকান, জেনে নিন সময়সূচি

সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে

কলকাতা: ভোটের মুখে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। মদ বিক্রিতে ‘রাশ’ টেনে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

এবার পশ্চিমবঙ্গে দু’দফায় ভোটগ্রহণ। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। পাশাপাশি ৪ মে হবে ভোটগণনা। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি পর্বের ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনও হোটেল, রেস্তরাঁ বা দোকানে মদ বিক্রি করা যাবে না। একই নিয়ম প্রযোজ্য থাকবে গণনার ক্ষেত্রেও। নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রিসাইডিং অফিসার বিতর্কে টানাপোড়েন! হাইকোর্টের নির্দেশে ধাক্কা

আইন অনুযায়ী (ধারা ১৩৫(সি)), নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই ‘ড্রাই ডে’ কার্যকর করা হয়। ভোট চলাকালীন অশান্তি ও বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

উল্লেখ্য, অতীতে বাংলার বিভিন্ন জেলায় ভোট ঘিরে হিংসার অভিযোগ উঠেছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদহে উত্তেজনার নজির রয়েছে। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল।

আসন্ন বিধানসভা নির্বাচনেও সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সমস্ত আধিকারিকদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক প্রভাব খাটালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ভোটের আগে তাই কড়াকড়ি বাড়িয়ে মদ বিক্রিতে লাগাম টানল কমিশন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D