Friday, June 5, 2026
HomeBig newsইরানের পণ্যবাহী জাহাজের দখল নিল আমেরিকা! ঘোর অনিশ্চয়তায় দুই দেশের শান্তি বৈঠক...
Iran Vs America

ইরানের পণ্যবাহী জাহাজের দখল নিল আমেরিকা! ঘোর অনিশ্চয়তায় দুই দেশের শান্তি বৈঠক  

আমেরিকার এই অভিযানকে 'জলদস্যুতা' বলে হুঙ্কার ইরানের

ওয়েবডেস্ক- ইরানের (Iran)  পণ্যবাহী জাহাজের (Cargo Ship)  দখল নিল আমেরিকা (Amarica) । মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীর (Strait Of Harmuz)  কাছে ‘তুস্কা’ নামক ইরানের পতাকাবাহী (Touska Cargo Ship) একটি জাহাজের দখল নিয়েছে মার্কিন বাহিনী। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। আমেরিকার অভিযোগ, তাদের অবরোধ চলাকালীন ওই জাহাজ হরমুজে প্রবেশ করেছে। তাই জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার পর ওই জাহাজের সম্পূর্ণ দখল করে নেওয়া হয়।

চীন থেকে আসা ইরানের জাহাজ ‘তুস্কা’ আটক করার মার্কিন সেনাদের সেই রুদ্ধশাস অভিযানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটিকে থামানোর জন্য ৬ ঘণ্টা ধরে সতর্কবার্তা দেয়। পরে জাহাজটির ইঞ্জিন রুমে গুলি চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেওয়া হয়। বর্তমানে মার্কিন মেরিন সেনারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে ও সেটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই ঘটনার প্রতিশোধ হিসেবে ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

আরও পড়ুন-  হরমুজ প্রণালীতে অ্যাকশন মোডে ইরান! এলোপাথাড়ি গুলির মুখে একজোড়া পণ্যবাহী জাহাজ

ইরান এই অভিযানকে ‘জলদস্যুতা’ এবং যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে। এই মার্কিনি সেনার এই অভিযানের ফলে পাকিস্তানের ইসলামাবাদে যে দ্বিতীয় সম্ভাব্য শান্তি আলোচনা হওয়ার কথা ছিল বড়সড় অনিশ্চয়তার মুখে পড়ল। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৬-৭ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ ইরানি পতাকাবাহী জাহাজ ‘তুস্কা’-কে থামার জন্য সতর্ক করেছিল৷

কিন্তু জাহাজটি না থাকায় মার্কিন ডেস্ট্রয়ারটি সেই ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে একটি ছিদ্র তৈরি করে, জাহাজটি যে অবস্থায় ছিল সেখানেই থামিয়ে দেয়। বর্তমানে মেরিন মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত এই জাহাজের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে, তারা জাহাজের তল্লাশি চালাচ্ছে’।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার ইরানি জাহাজ আটকের একতি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, মার্কিন সেনারা হেলিকপ্টারে করে জাহাজ ইউএসএস ত্রিপোলি (এলএইচএ ৭) থেকে নেমে আরব সাগরের উপর দিয়ে ইরানি জাহাজ এম/ভি তুস্কা-তে অবতরণ করে সেটিকে দখল করতে যাচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D