Sunday, June 7, 2026
HomeScrollতামিলনাড়ুতে চলছে ভোটগ্রহণ! ত্রিমুখী লড়াইয়ে কাকে বেছে নেবে দাক্ষিণাত্যের গণদেবতা?
Tamil Nadu Assembly Election 2026

তামিলনাড়ুতে চলছে ভোটগ্রহণ! ত্রিমুখী লড়াইয়ে কাকে বেছে নেবে দাক্ষিণাত্যের গণদেবতা?

জোর টক্কর ডিএমকে-এআইএডিএমকের, লড়াইয়ে বিজয়ের দলও

ওয়েব ডেস্ক: বাংলার প্রথম দফার ভোটের সঙ্গে শুরু হয়ে গেল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election 2026)। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাজ্যের ২৩৪টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে তামিলনাড়ুর রাজনৈতিক ময়দানে স্পষ্ট ত্রিমুখী লড়াই। ডিএমকে (DMK), এআইএডিএমকের (AIADMK) পাশাপাশি এবার দাক্ষিণাত্যের রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ থলপতি বিজয় (Thalapathy Vijay)। বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ বা টিভিকে (TVK) প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে লড়ছে।

এবারের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা প্রায় ৫ কোটি ৬৭ লক্ষ। তবে এসআইআর ঘিরে বিতর্কও কম হয়নি। অভিযোগ, এই প্রক্রিয়ায় প্রায় ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)।

আরও পড়ুন: ‘গণতন্ত্রকে বিপন্ন করা যায় না’, আইপ্যাক মামলার শুনানিতে মন্তব্য শীর্ষ আদালতের

উল্লেখযোগ্যভাবে, তামিলনাড়ুর ২০২১ সালের নির্বাচনে বিপুল জয় পেয়েছিল ডিএমকে জোট। বিরোধী এডাপ্পি কে পালানিস্বামীর (Edappadi K. Palaniswami) নেতৃত্বাধীন এআইএডিএমকে তখন বড় ধাক্কা খেয়েছিল। তবে এবারের সমীকরণ ভিন্ন, ত্রিমুখী লড়াইয়ে ভোটের অঙ্ক আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুরু থেকেই তরুণ ভোটারদের টার্গেট করেছেন তিনি। ফলে রাজ্যের যুবসমাজের একাংশ তাঁর দিকে ঝুঁকতে পারে বলেই মনে করা হচ্ছে।

তবে এবারের নির্বাচনে মহিলা ভোটারদের দিকে বিশেষ নজর দিয়েছে তিন প্রধান দলই। ইস্তেহারে একাধিক আর্থিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ডিএমকে জানিয়েছে, ক্ষমতায় ফিরলে মহিলাদের জন্য আট হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হবে। পাল্টা প্রতিশ্রুতি দিয়েছে এআইএডিএমকে, তাদের দাবি, ক্ষমতায় এলে মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini