Saturday, April 25, 2026
HomeBig newsজ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সরব বিরোধীরা, ফের ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের
Gyanesh Kumar

জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সরব বিরোধীরা, ফের ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের

রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছে বিরোধীরা

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) অপসারণের দাবিতে ফের সরব হল বিরোধী শিবির। লোকসভায় প্রস্তাব খারিজ হওয়ার পর এবার রাজ্যসভায় (Rajyasabha) তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট (Impeachment) প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলে খবর। যা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে।

বিরোধীদের দাবি, দায়িত্ব পালনের ক্ষেত্রে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ করেছেন। তাঁর বিরুদ্ধে ৯টি অভিযোগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব, নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি এবং বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বহু ভোটারের ভোটাধিকার বঞ্চিত করার অভিযোগ। সূত্রের খবর, জ্ঞানেশ কুমাররের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন ৭৩ জন বিরোধী সাংসদ।

আরও খবর : AAP ছেড়ে BJP-তে রাঘব চাড্ডা! এক লাইনে ক্ষোভ উগরে কী বললেন কেজরিওয়াল? দেখুন বিগ আপডেট

এদিকে বলে রাখা দরকার, ২৩ এপ্রিল তামিলনাড়ুতেও ভোট হয়েছে। সেখানেও রেকর্ড হারে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে জ্ঞানেশ কুমারের কমিশনকে প্রশংসা করেছেন অনেকে। কিন্তু এর ঠিক পরেই মুখ্য নির্বাচন কমিশনারকে (Gyanesh Kumar) সরাতে উদ্যোগী হল বিরোধীরা।

এর আগে সংসদে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ৩০০ সাংসদের সই-সহ একটি ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল। যা খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীরা ফের নতুন করে এই প্রস্তাব আনার পথে হাঁটল। আগের মতো এবারও এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot