Saturday, April 25, 2026
HomeScrollরাঘব চাড্ডাকে ‘চাড্ডি’ বলে কটাক্ষ প্রকাশ রাজের! আপ নেতার দলবদল নিয়ে কী...
Raghav Chadha

রাঘব চাড্ডাকে ‘চাড্ডি’ বলে কটাক্ষ প্রকাশ রাজের! আপ নেতার দলবদল নিয়ে কী বললেন দক্ষিণী অভিনেতা?

দিল্লির রাজনীতিতে নাটকীয় পালাবদল! বিজেপি বিরোধীদের নিশানায় রাঘব চাড্ডা

ওয়েব ডেস্ক: সকালে আম আদমি পার্টি (Aam Aadmi Party) ছেড়ে বিকেলেই গেরুয়া শিবিরে যোগ- রাঘব চাড্ডা (Raghav Chadha) সহ সাত আপ নেতার এই দলবদলকে দিল্লিতে নাটকীয় রাজনৈতিক পালাবদল হিসেবেই দেখছেন রাজধানীবাসী। রাঘব চাড্ডার বিজেপিতে যোগদান নিয়ে যখন বিতর্ক চরমে, তখনই তাঁকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)।

আম আদমি পার্টি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাঘব দাবি করেছেন, দলটি তার মূল আদর্শ থেকে সরে এসেছে। তাঁর কথায়, “আমার ঘাম-রক্ত দিয়ে আপকে গড়ে তুলেছি। কিন্তু এখন এই দল আর দেশের জন্য কাজ করছে না, ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। তাই ভুল দলে থাকার চেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।” তাঁর এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আরও পড়ুন: আগেই রাঘবদের দলবদলের খবর পেয়েছিলেন কেজরিওয়াল? আপ শিবিরে অব্যাহত নাটক, জন্মাচ্ছে একাধিক প্রশ্নও

এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় কড়া বিদ্রুপ ছুড়ে দেন প্রকাশ রাজ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি পুলিশ ফোর্স ছাড়ছি, কারণ তারা আদর্শচ্যুত। তাই আমি দাউদ ইব্রাহিমের দলে যোগ দিচ্ছি।” তিনি আবার রাঘব চাড্ডাকে ‘চাড্ডি’ বলেও কটাক্ষ করেন। তাঁর এই মন্তব্যে স্পষ্টভাবেই বিজেপিকে কটাক্ষ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অনেকেই বলছেন, অভিনেতা কার্যত বিজেপিকে ‘গুণ্ডারাজ’-এর সঙ্গে তুলনা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Prakash Raj (@joinprakashraj)

তবে প্রকাশের এই মন্তব্য ঘিরে মতভেদও স্পষ্ট। একদিকে যেমন তাঁর সমর্থনে সোচ্চার হয়েছেন অনেকেই, অন্যদিকে তীব্র সমালোচনাও হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘প্রকাশউদ্দিন’ বলেও কটাক্ষ করতে দেখা গেছে বিরোধী মতাদর্শকারীদের।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188