Friday, June 12, 2026
HomeScrollডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি, কমিশনের নির্দেশে এফআইআর দায়ের পুলিশের
Election Commission

ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি, কমিশনের নির্দেশে এফআইআর দায়ের পুলিশের

দ্বিতীয় দফার ভোটের আগে বাইক বাহিনীর তাণ্ডব, কড়া অ্যাকশনে কমিশন

কলকাতা: দক্ষিণ ২৪ পরগণার পর এবার ডায়মন্ড হারবারে(Diamond Harbour) ভোটারদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। বাইকবাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, সেই ভিডিও প্রকাশ করে দাবি নির্বাচন কমিশনের৷ হুমকির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কমিশন। রবিবার মধ্যেই সেই পদক্ষেপ করতে বলা হয়। অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই কমিশনের নির্দেশে বাইবাহিনীর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করল পুলিশ।

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, মধ্যরাতে এলাকায় দাপিয়ে বেরিয়েছে ‘বাইক বাহিনী’। অভিযোগ, পাড়ায় পাড়ায় ঢুকে ভোটারদের শাসানি দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। তার আগেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মনে। সূত্রের খবর, বাইকবাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনার পরে এবার নড়েচড়ে বসল কমিশন।সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করা হয় কমিশনের তরফে। জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ভোটাররা যাতে নির্ভয়ে থাকতে পারেন, কোনও হুমকির মুখে পড়তে না হয় তার ব্যবস্থা করতে হবে৷ ভোটারদের ভয়মুক্ত করার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছে কমিশন। সূত্রের খবর, রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে যাওয়ার কথা রয়েছে সিইও মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই কমিশনের নির্দেশে বাইবাহিনীর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করল পুলিশ।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটের আগে কালীঘাট সহ আরও দুই থানার ওসি বদল

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d