Friday, June 12, 2026
HomeScroll৭ সাংসদের পর এবার ২৮ বিধায়ক! বড়সড় ভাঙনের মুখে পাঞ্জাবের আপ সরকার?
Aam Aadmi Party

৭ সাংসদের পর এবার ২৮ বিধায়ক! বড়সড় ভাঙনের মুখে পাঞ্জাবের আপ সরকার?

পাঞ্জাবে ‘অপারেশন লোটাস’ শুরু করেছে বিজেপি? বিস্ফোরক অভিযোগ আপ শিবিরের

ওয়েব ডেস্ক: এক কঠিন সময়ের মধ্যে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির (Aam Aadmi Party) অন্দরেই বাড়ছে মতভেদ, ইঙ্গিত মিলছে এক চরম অস্থিরতার। একদিকে রাজ্যসভায় বড় ধাক্কা, অন্যদিকে পাঞ্জাবে সরকার (State Government of Punjab) টিকিয়ে রাখা নিয়েও অব্যাহত জল্পনা। কারণ বর্তমানে এমন এক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, যাতে বড়সড় চাপের মুখে পড়তে চলেছে আপ শিবির।

সম্প্রতি বড় রাজনৈতিক পালাবদল ঘটিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে দলবদল করেছেন স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি। ফলে আপের ১০ জন রাজ্যসভার সাংসদের মধ্যে ৭ জনই এখন বিজেপি শিবিরে। এর জেরে রাজ্যসভায় আপের শক্তি কমে দাঁড়িয়েছে মাত্র তিনে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ১ মিলিয়ন ফলোয়ার্স কমল রাঘব চাড্ডার! বিজেপিতে ঢুকতেই বাজল পতনের ঘন্টা?

এই পরিস্থিতির মাঝেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছেন হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্যসভাপতি নবীন জয়হিন্দ। তাঁর দাবি, পাঞ্জাবে আপের অন্দরে অসন্তোষ চরমে পৌঁছেছে এবং একযোগে ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। জয়হিন্দের অভিযোগ, যারা দল ছেড়েছেন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমনকি কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটেছে। এই অভিযোগ সামনে আসতেই পাঞ্জাব রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে তৎপর আপ নেতৃত্ব। পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা মণীশ সিসোদিয়া গুজরাত সফর সেরে দিল্লি ফিরে সরাসরি দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি পাঞ্জাবের মন্ত্রী বলবীর সিং’ও তাঁর সঙ্গে দেখা করেন। এই বৈঠকের পর আপের তরফে অভিযোগ তোলা হয়েছে, বিজেপি পাঞ্জাবে ‘অপারেশন লোটাস’ চালাচ্ছে এবং দলের সাংসদদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের দাবি, এই দলবদল পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d