Monday, April 27, 2026
HomeScrollজাতীয় পতাকায় ঘাম মুছেছেন পাপিয়া অধিকারী! পদ্ম প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
BJP

জাতীয় পতাকায় ঘাম মুছেছেন পাপিয়া অধিকারী! পদ্ম প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভাইরাল বিজেপি প্রার্থীর ‘বিতর্কিত’ ভিডিও! ভোটের আগে কী বলছে পদ্ম শিবির?

কলকাতা: প্রথম দফার ভোটের (Assembly Election 2026) পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে, ১১০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি (BJP)। যদিও বাস্তব চিত্র স্পষ্ট হবে ৪ মে ফল ঘোষণার দিনেই। কিন্তু তার আগেই বিজেপির এক তারকা প্রার্থীকে ঘিরে বিতর্ক নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে (Papiya Adhikari) ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় জাতীয় পতাকা (Indian National Flag) ব্যবহার করে ঘাম ও মুখ মুছেছেন টালিগঞ্জের পদ্ম প্রার্থী। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তীব্র হয়। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল (TMC) নেতা কোহিনূর মজুমদার (Kohinoor Majumdar)। তিনি এই ভিডিওটি শুধু শেয়ারই করেননি, পাশাপাশি নির্বাচন কমিশনের (Election Commission) কাছেও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, এই ঘটনা জাতীয় পতাকার মর্যাদাহানির শামিল এবং এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: ‘মাতঙ্গিনী হাজারা’, ‘রানি রাসোমণি’ বলে বিতর্কে পদ্ম নেতা! বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল, দেখুন ভিডিও

এদিকে, নিজের ফেসবুক পোস্টে কোহিনূর মজুমদার আরও দাবি করেছেন যে, পাপিয়া অধিকারী নাকি নির্বাচনে নিজের অবস্থান নিয়েও অনিশ্চিত। তাঁর বক্তব্য অনুযায়ী, এক ভোটারের সঙ্গে কথোপকথনে পাপিয়া নাকি জানিয়েছেন যে তিনি শুধুমাত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, জয়ের ব্যাপারে আশাবাদী নন। যদিও এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিজেপি বা পাপিয়া অধিকারীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188