Monday, June 15, 2026
HomeScrollবাংলায় ভোটের আগে বিশেষ বার্তা মল্লিকার্জুন খাড়গের, কী জানালেন তিনি?
Mallikarjun Kharge

বাংলায় ভোটের আগে বিশেষ বার্তা মল্লিকার্জুন খাড়গের, কী জানালেন তিনি?

'আপনার অধিকার হরণ করতে চায় এমন শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান', বার্তা কংগ্রেস সভাপতির

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু (West Bengal Assembly Election 2026)। বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। দ্বিতীয় তথা শেষ দফায় হচ্ছে ১৪২টি আসনে ভোট। আর পশিমবঙ্গে ভোটের জন্য বিশেষ বার্তা দিলেন কংগ্রেসের (Congress) সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি বাংলার মানুষকে কোনও ভয় বা দ্বিধা ছাড়াই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার বার্তা দিলেন তিনি।

এদিন এক্স-এ একটি পোস্ট করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি (Mallikarjun Kharge)। তিনি লেখেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আমি প্রত্যেক ভোটারকে বিপুল সংখ্যায় এগিয়ে আসার এবং কোনো ভয় বা দ্বিধা ছাড়াই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। কারোর দ্বারা প্রভাবিত বা ভীত হবেন না। প্রগতিশীল মূল্যবোধের পক্ষে ভোট দিন। উন্নয়নের পক্ষে ভোট দিন। সম্প্রীতি ও বন্ধুত্বের পক্ষে ভোট দিন। অর্থবহ পরিবর্তনের দিশা দেখাতে পশ্চিমবঙ্গ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আজ আবারও সেরকমই একটি মুহূর্ত।”

আরও খবর : ‘প্রথম দফায় কুপোকাত, দ্বিতীয় দফায় দফারফা,’ ভোট দিয়েই বিজেপিকে নিশানা অভিষেকের

সঙ্গে তিনি লেখেন, “আপনার অধিকার হরণ করতে চায় এমন শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং তাদের উপযুক্ত জবাব দেওয়ার এটাই সময়। আমি বিশেষ করে তরুণ এবং প্রথমবার যারা ভোট দিচ্ছেন, তাদের কাছে আবেদন করছি, আপনাদের কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্রের চেতনা যাতে অক্ষুণ্ণ থাকে, তা নিশ্চিত করুন। ”

উল্লেখ্য, চলতি বছর ২০২৬ সালে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) (এসআইআর)-এর পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৯২ জন। অন্যদিকে প্রথম দফায় ভোট পড়েছিল ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে। আর দ্বিতীয় দফায় কত ভোট পড়ে সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d