Monday, June 15, 2026
HomeScrollঅস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দিতে চাপ! চাঞ্চল্য মধ্য হাওড়ায়
Howrah

অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দিতে চাপ! চাঞ্চল্য মধ্য হাওড়ায়

এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলে খবর

ওয়েব ডেস্ক : শেষ দফার ভোটে বড় অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে (Voters) ভয় দেখানো অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে বলে খবর (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)।   এই ঘটনায় তৃণমূলের (TMC) তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে বলে খবর। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে মধ্য হাওড়া (Howrah) বিধানসভা এলাকার নার্সিং বোস লেন অঞ্চলে। অভিযোগ, সেখানে এক যুবক ধারালো অস্ত্র হাতে নিয়ে সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ভোট দেওয়ার কথা বলছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও খবর : সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৯.৯৭ শতাংশ! বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমানে

এ নিয়ে তৃণমূলের (TMC) তরফে দাবি করা হয়েছে, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল। অন্যদিকে, বিজেপি এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে।

জানা যাচ্ছে, ঘটনার খবর পেয়ে পুলিশ (Police) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d