Friday, June 19, 2026
HomeScrollসকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৯.৯৭ শতাংশ! বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমানে
West Bengal Assembly Election 2026

সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৯.৯৭ শতাংশ! বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমানে

এখনও পর্যন্ত সব থেকে কম ভোট পড়েছে মহেশতলায়

ওয়েব ডেস্ক : দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2026) সকাল ১১টা পর্যন্ত ভোট (Vote) পড়ল ৩৯.৯৭ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এখনও পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে (East Burdwan)। সেখানে ভোটের হার ৪৪.৫০ শতাংশ। আর কলকাতা দক্ষিণে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৭৮ শতাংশ।

এদিকে সকাল ১১টা পর্যন্ত ১৪২টি আসনের মধ্যে পূর্ব বর্ধমানের গলসিতি সব থেকে বেশি ভোট পড়েছে। সেখানে এখনও পর্যন্ত ৪৭.৮৬ শতাংশ ভোট পড়েছে বলে খবর। এর পরে মন্তেশ্বরে ভোটের হার ৪৬.৮৩ শতাংশ। এদিকে এখনও পর্যন্ত সব থেকে কম ভোট পড়েছে মহেশতলায়। সেই হার হল ৩৩.৫ শতাংশ।

আরও খবর : সাধারণ ভোটের লাইনে দাঁড়িয়ে সপরিবারে ভোট দিলেন জগন্নাথ সরকার

এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur) সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২৭ শতাংশ। এদিকে দক্ষিণ ২৪ পরগণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভাঙড়ে এখনও পর্যন্ত ভোটের হার হল ৩৪.২৮ শতাংশ। এদিকে ভাঙড়ে বেলা বাড়তেই উত্তেজনা ছড়িয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে।

বিধানসভা নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত যে ভোট পড়েছে তা ২০২৪ সালের লোকসভার ভোটের তুলনায় অনেকটা বেশি। গতবার সাত দফায় হয়েছিল লোকসভা নির্বাচন। ওই সাত দফার মধ্যে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের সর্বোচ্চ হার ছিল ষষ্ঠ দফায়, ৩৬.৯ শতাংশ। সর্বনিম্ন ছিল সপ্তম দফায়। ওই দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ছিল রাজ্যে ২৮.১ শতাংশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto