Sunday, June 14, 2026
HomeScrollদ্বিতীয় দফার ভোটে অশান্তি বারাসাতে! বহিরাগত সন্দেহে আটক ১
Barasat

দ্বিতীয় দফার ভোটে অশান্তি বারাসাতে! বহিরাগত সন্দেহে আটক ১

তৃণমূল কাউন্সিলর এই ঘটনার জন্য বিরোধীদের দায়ী করেছেন

ওয়েব ডেস্ক : দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2026) শুরু হতেই অশান্তি বারাসাতে (Barasat)। সেখানকার দু’টি বুথে অশান্তির অভিযোগ উঠেছে। অশান্তি করানোর অভিযোগে পুলিশ (Police) একজনকে আটক করেছে বলে খবর। অন্যদিকে বহিরাগত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে বলে খবর।

বারাসাতের (Barasat) দ্বিজহরিদাস কলোনিতে পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ২১৪ ও ১৫ নম্বর বুথে ভোটের সকাল থেকে বিক্ষিপ্তি অশান্তির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বাইরে থেকে লোক এনে অশান্তি করানোর জন্য পুলিশ আগেই একজনকে আটক করেছিল। অন্যদিকে বহিরাগত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও খবর : জীবিতকে মৃত বলে ঘোষণা, ভোট দিতে পারলেন না ষাটোর্ধ বৃদ্ধ

সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তি দাবি করেছেন, গতকাল তিনি হাওড়ার বালি থেকে বারাসাতে (Barasat) এসেছেন। তিনি দাবি করেছেন, নির্দল শংকর চট্টোরাধ্যায়ের সঙ্গে তিনি এখানে এসেছেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এই ঘটনার জন্য বিরোধীদের দায়ী করেছেন। তবে সঙ্গে তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

উল্লেখ্য, বাংলায় মোট দু’দফায় বিধানসভা হচ্ছে। প্রথম দফা হয়েছে ২৩ এপ্রিল। দ্বিতীয় তথা শেষ দফা হচ্ছে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২টি আসনে ভোট হচ্ছে। আর সকাল থেকে বিভিন্ন বুথ থেকে উত্তেজনার খবর সামনে এসেছে। তার মাঝে বারাসাতে বহিরাগত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d