ওয়েবডেস্ক- প্রবল বৃষ্টিতে (Heavy Rain) বেঙ্গালুরুতে (Bengaluru) হাসপাতালের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত জনের। মৃতদের মধ্যে তিনজন শিশু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার বিকেলে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় শুরু হয় প্রবল বৃষ্টি সেইসঙ্গে ঝোড়ো হাওয়া। সেই সময় লেডি কার্জন হাসপাতালে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিপাতের সময় হাসপাতাল চত্বরের নীচে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন। সেই সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়। আচমকাই দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে মৃত্যু হয় সাতজনের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। পুলিশ জানায় সাতজনের মৃত্যু হয়েছে।
অপরদিকে বুধবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ (Madhya Pradesh) । পিক আপ ভ্যান ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় ২০ জনের। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃত ১২ শ্রমিক, আহত ২০ জন। ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আর্থিক সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকারও। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মধ্যপ্রদেশের ধর জেলার বাগ্গাদ এলাকায় পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন ৩৫ জন শ্রমিক। দ্রুত গতিতে ছুটে আসা পিক ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা একটি এসইউভিতে ধাক্কা মারে। অভিঘাতে গাড়িটি উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। প্রথমে স্থানীরাই উদ্ধারে হাত লাগায়। পরে পুলিশ এসে উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়, সেখানে ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ২০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
আরও পড়ুন- শোধনাগার থেকে লিক করল ক্লোরিন গ্যাস, অসুস্থ ২৪
ধর জেলার কালেক্টর অভিষেক চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ১২ জনের মারা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে, আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন- শোধনাগার থেকে লিক করল ক্লোরিন গ্যাস, অসুস্থ ২৪
প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ৪ লক্ষ ও গুরুতর আহতদের ১ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।







