ওয়েব ডেস্ক : রাত পোহালেই বাংলায় হতে চলেছে ভোটের ফল প্রকাশ (West Bengal Assembly Election Result 2026)। ২৯৩টি আসনের ভাগ্য নির্ধারণ হবে সোমবার। আর গোটা ভারত তাকিয়ে এই বাংলার ভোটের গণনার ফলাফলের দিকে। তার আগে কমিশনের নির্দেশ মতো পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে হুলিয়া জারি করল কেন্দ্রীয় বাহিনী (Central Force)।
বাংলার ফলতা কেন্দ্রের যেহেতু পুনরায় ভোট হবে, সেই কারণে সেই কেন্দ্র বাদ দিয়ে ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা হবে। সেই মতো নির্বাচন কমিশনের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী এগরা (EGRA) থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাইকিং করে হুলিয়া জারি করল শহরে। জানা যাচ্ছে, মাইকিং করে বলা হয়েছে ৪ মে গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
আরও খবর : ‘ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও’ ‘পুরো ভোট’ বাতিল নিয়ে হুঙ্কার অভিষেকের
আগামীকাল এগরা ঝাটুলাল হাইস্কুলে তিনটি বিধানসভা কেন্দ্র এগরা (EGRA) বিধানসভা ২১৮, পটাশপুর ২১২ ও ভগবানপুর ২১৪ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা প্রক্রিয়া চলবে। তাই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলা শাসক ও জেলা সমাহরতা নির্দেশ অনুযায়ী গণনা কেন্দ্র থেকে ২০০ মিটারের মধ্যে ১৬৩ বিএনএসএস ও পূর্বতর ১৪৪ সিআরপিসি ধারা বলবৎ থাকবে।
এই ধারা অনুযায়ী, জন সমাগম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আতশবাজি ফাটানো কিংবা ড্রোন উড়ানো বা বিজয় মিছিল করা যাবে না। উক্ত বিষয়গুলি কেউ না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ অনুযায়ী প্রশাসনের নির্দেশ অনুযায়ী, এগরা হাই স্কুলের গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে চলছে বড় বড় কাঠের বল্লি ও বাঁশের খুঁটি পোতার কাজ।
দেখুন অন্য খবর :







