Friday, June 19, 2026
HomeScroll'সূর্যাস্তের পর জয় নিশ্চিত' প্রত্যাবর্তন নিয়ে বড় বার্তা মমতার
Mamata Banerjee

‘সূর্যাস্তের পর জয় নিশ্চিত’ প্রত্যাবর্তন নিয়ে বড় বার্তা মমতার

গণনা চলাকালীন মমতার জরুরি বার্তা, দলীয় কর্মীদের কী কী নির্দেশ?

কলকাতা: রাজ্যের প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী গণনায় এগিয়ে থাকা আসনে ম্যাজিক ফিগার পার করল বিজেপি। গণনা চলাকালীন রাজ্যবাসীকে ও দলীয় কর্মীদের বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে আতঙ্কিত না হওয়ার অনুরোধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এজেন্টদের গণনা কেন্দ্র না ছাড়ার অনুরোধ তৃণমূল নেত্রীর। প্রথমে ওদেরটা দেখাবে, পরে আমাদেরটা। অনেক জায়গায় গণনা বন্ধ করে রেখেছে। এখনই মনখারাপ করবেন না।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সমাজমাধ্যমে ভিডিয়োবার্তা দিয়ে মমতা বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দু তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে , যেখানে কোনও মিল নেই। এসআইআরে ভোট লুঠ করেছে। ৭০-১০০ টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না। মিডিয়ায় মিথ্যে খবর খাওয়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে আমাদের পুলিশ। ভয় পাবেন না, মনখারাপের কারন নেই, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে। ১৪-১৮ রাউন্ডের পরই আপনারা জিতবেন, আমি পাশে আছি, বাঘের বাচ্চার মতো লড়াই করুন।’

আরও পড়ুন: ১৬ হাজার ভোটে এগিয়ে মমতা, ভবানীপুরে পিছোলেন শুভেন্দু

উল্লেখ্য, বাংলার মানুষ আজ রায় দিচ্ছেন। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, ২০১১ সালের মতোই এই প্রশ্ন ২০২৬ সালেও। কারণ, বিজেপি পরিবর্তনের ডাক দিয়েই বাংলার বিধানসভা নির্বাচনে লড়েছে। গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দিন ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ।প্রাথমিক ট্রেন্ডে বিরাট মার্জিনে এগিয়ে বিজেপি, অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ জয়ের পথে গেরুয়া শিবির।যদিও প্রত্যাবর্তনেই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪ নয়, ২৯৩টি আসনে আজ রেজাল্ট। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় ফের ভোট হবে ২১ মে। রিগিং, ছাপ্পার অভিযোগে ভোট বাতিল হয়ে গিয়েছে। আজ জিততে ম্যাজিক ফিগার হল ১৪৭।গণনায় এগিয়ে থাকা আসনের হিসাবে ম্যাজিক ফিগার অতিক্রম করল বিজেপি। যদিও ভোট পার্সেন্টেজ়-এ এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। এবারের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র কলকাতার ভবানীপুর। এই কেন্দ্রে লড়ছেন মমা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী। দিনের শেষে মানুষ কী রায় দেয় সেই দিকে তাকিয়ে রাজ্যবাসী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto