HomeScrollগেরুয়া ঝড়ে রাজ্যের প্রায় ১৪ জন মন্ত্রী খোয়াতে পারেন নিজের কেন্দ্র!
West Bengal Assembly Election Result 2026

গেরুয়া ঝড়ে রাজ্যের প্রায় ১৪ জন মন্ত্রী খোয়াতে পারেন নিজের কেন্দ্র!

ডবল সেঞ্চুরির সুনামিতে মুছে যেতে চলেছে তৃণমূলের একাধিক মন্ত্রীর নাম

ওয়েব ডেস্ক : পরিবর্তনের ডাকেই সাড়া দিল বাংলার মানুষ। রাজ্যের (West Bengal) সব দিকে বয়ে চলেছে গেরুয়া ঝড়। তার জেরে, তৃণমূলের (TMC) ১৪ জন মন্ত্রী নিজের কেন্দ্র হারাতে পারেন। বিজেপির (BJP) শাসনে এই মন্ত্রীরা তাঁদের মন্ত্রিত্ব খোয়াতে চলেছেন তা প্রায় নিশ্চিত। পদ্মশিবিরের ডবল সেঞ্চুরির সুনামিতে মুছে যেতে চলেছে তৃণমূলে একাধিক মন্ত্রীর নাম। দেখুন তালিকায় কারা রয়েছেন?

সোমবার বিকেলের ফল অনুযায়ী বিধাননগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দমদম কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছে। রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর কেন্দ্রে পিছিয়ে পড়েছেন। দিনাহাটা থেকে পিছিয়ে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ণ গুহ। বিদায়ী সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতাও গেরুয়া ঝড়ে উড়ে চলে যেতে চলেছেন।

আরও খবর : বিজেপি সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় রচনার! ভোটগ্রহণের দিন তুললেন সেলফিও

তালিকায় রয়েছেন বিনপুরের বীরবাহা হাঁসদা। কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেনও চন্দননগর থেকে পিছিয়ে রয়েছেন। এছাড়া রয়েছেন মোথাবাড়ির সাবিনা ইয়াসমিন। মন্তেশ্বর কেন্দ্র থেকে সিদ্দিকুল্লা চৌধুরী ও দুর্গাপুর পূর্ব থেকে বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার অনেকটাই পিছিয়ে রয়েছেন। এছাড়া জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, বিদায়ী স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ও পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও হারতে চলেছেন বলেই পরিসংখ্যান বলছে।

তবে ১৪ মন্ত্রী মন্ত্রিত্ব হারাতে চললেও, বিপুল ভোটে এগিয়ে রয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বালিগঞ্জ কেন্দ্র থেকে অনেক ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও কলকাতা বন্দর থেকে এগিয়ে রয়েছেন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News