Tuesday, May 5, 2026
HomeScrollবিজেপিতে আপাতত সব ধরনের যোগদান স্থগিত! স্পষ্ট বার্তা শমীকের, আর কী কী...
Samik Bhattacharya

বিজেপিতে আপাতত সব ধরনের যোগদান স্থগিত! স্পষ্ট বার্তা শমীকের, আর কী কী বললেন? দেখুন

কেন থেকেই আপাতত দলবদলের ‘দরজা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি? দেখুন

কলকাতা: রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পালাবদলের পরেই শুরু হয়েছে নতুন সমীকরণ গড়ার লড়াই। কিন্তু সেই আবহে দলবদলের হিড়িককে আপাতত লাগাম পরাতে কড়া সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। অন্য দল থেকে নতুন করে কাউকে দলে নেওয়ার উপর কার্যত ‘নিষেধাজ্ঞা’ জারি করেছে পদ্ম শিবির। ভোটগণনার পরের দিনেই এই নিয়ে বড় মন্তব্য করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) ফলাফলে স্পষ্ট, রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। যেখানে তৃণমূল কংগ্রেস (TMC) সংখ্যাগরিষ্ঠতাও ধরে রাখতে পারেনি, সেখানে বিজেপি ২০০-র গণ্ডি পেরিয়ে এককভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছে গিয়েছে। এই ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন দল, বিশেষ করে তৃণমূলের একাংশের মধ্যে বিজেপিতে যোগদানের আগ্রহ বেড়েছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

আরও পড়ুন: পালাবদল ঘটিয়েই বড় মন্তব্য শুভেন্দুর! মুখ্যমন্ত্রী কি তিনিই? কী জানালেন বিজেপি বিধায়ক?

তবে এই পরিস্থিতিতেই সতর্ক বিজেপি। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, যাঁদের বিরুদ্ধে ক্ষোভ থেকেই সাধারণ মানুষ বিপুলভাবে বিজেপিকে সমর্থন করেছেন, তাঁরাই যদি রাতারাতি শাসক দলে ঢুকে প্রভাব বিস্তার করতে শুরু করেন, তাহলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সেই আশঙ্কা থেকেই আপাতত দলবদলের ‘দরজা’ বন্ধ রাখার সিদ্ধান্ত।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘‘এই মুহূর্তে কোনও যোগদান করানো হবে না। সংগঠনের সব স্তরেই আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি।’’ একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ও দলের রাজ্য রাজনীতি বিষয়ক বিভাগের প্রধান সুকান্ত মজুমদারের কথাতেও। তিনি বলেন, ‘‘ভবিষ্যতে কী হবে, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আপাতত অন্য কোনও দল থেকে কাউকে বিজেপিতে নেওয়া হচ্ছে না।’’

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto