Saturday, June 27, 2026
HomeScroll“দাদা মুখ্যমন্ত্রী হয়েছে, এবার মায়ের খুনিরা শাস্তি পাবেই”, আশায় নন্দীগ্রামের রথিবালা আড়ির...
Nandigram

“দাদা মুখ্যমন্ত্রী হয়েছে, এবার মায়ের খুনিরা শাস্তি পাবেই”, আশায় নন্দীগ্রামের রথিবালা আড়ির পরিবার

অভিযুক্তদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, দাবি পরিবারের

নন্দীগ্রাম : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আশার আলো দেখছে নন্দীগ্রামের (Nandigram) বিজেপি কর্মী (BJP Worker) রথিবালা আড়ির পরিবার। তাঁদের বিশ্বাস, নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হওয়ায় এবার রথিবালার খুনের প্রকৃত বিচার মিলবে, দোষীরা শাস্তি পাবে।

২০২৪ সালের লোকসভা ভোটের ঠিক দু’দিন আগে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাপুকুর এলাকায় রাত পাহারার সময় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। অভিযোগ ওঠে, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। সেই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা নন্দীগ্রাম। পরিবারের অভিযোগ, ২৩ মে রাতে সোনাচূড়া এলাকায় হামলার মূল লক্ষ্য ছিল রথিবালার ছেলে সঞ্জয় আড়ি। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে রথিবালার উপর একের পর এক কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর : নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করবেন ৩টি গুরুত্বপূর্ণ বৈঠক

ঘটনার পর নিহতের পরিবার সিবিআই তদন্তের দাবি তোলে। যদিও পরিবারের অভিযোগ, পুলিশ তদন্ত শুরু করলেও মূল অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, অভিযুক্তদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এখন রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের আশাবাদী হয়ে উঠেছে রথিবালা আড়ির পরিবার। পরিবারের এক সদস্যের কথায়, “দাদা মুখ্যমন্ত্রী হয়েছে মানে এবার মায়ের খুনিদের শাস্তি হবেই। আমরা বিচার পাবই।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO