Thursday, May 14, 2026
HomeScrollসিবিআই ডিরেক্টর পদে ফের এক্সটেনশন প্রবীন সুদের
CBI Director Praveen Sood Gets Extension

সিবিআই ডিরেক্টর পদে ফের এক্সটেনশন প্রবীন সুদের

ফের প্রবীনেই ভরসা নির্বাচন কমিটির

নয়াদিল্লি: সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই-CBI)-এর ডিরেক্টর পদে আরও এক বছরের জন্য বহাল থাকছেন প্রবীন সুদ (Praveen Sood)। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের নির্বাচন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে ছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

জানা গিয়েছে, নতুন সিবিআই ডিরেক্টর নির্বাচনের জন্য বেশ কয়েকজন শীর্ষ আইপিএস অফিসারের নাম বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত বর্তমান ডিরেক্টর প্রবীন সুদের উপরই আস্থা রাখল কেন্দ্র। এর ফলে টানা দ্বিতীয়বারের জন্য মেয়াদ বৃদ্ধি পেল তাঁর। কর্নাটক ক্যাডারের ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার প্রবীন সুদ ২০২৩ সালে সিবিআইয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: সিঁদুর অভিযান নিয়ে সামনে এল ভয়ঙ্কর তথ্য! পাকিস্তানকে সাহায্য করার বিষয়টি স্বীকার করে নিল বেজিং

তবে বৈঠকের পরেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সূত্রের দাবি, তিনি বৈঠকে আপত্তি জানিয়ে বলেন, শর্টলিস্টেড প্রার্থীদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরকার পক্ষ থেকে দেওয়া হয়নি। বিরোধী দলনেতাকে শুধুমাত্র “রাবার স্ট্যাম্প” হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই আপত্তি ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, সিবিআই প্রধানের দৌড়ে ছিলেন অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার জি পি সিংও। বর্তমানে তিনি সিআরপিএফের ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন। পাশাপাশি ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের প্রধান শত্রুজিৎ সিং কাপুরের নামও আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার নিরিখে প্রভীন সুদের উপরই ভরসা রাখল কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

সিবিআইয়ের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থার শীর্ষপদে প্রভীন সুদের মেয়াদ বৃদ্ধিকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto