Monday, May 18, 2026
HomeScrollপুলিশি নির্যাতন ও দুর্নীতির গুরুতর অভিযোগ গিয়াসউদ্দিন মোল্লার
Giasuddin Molla

পুলিশি নির্যাতন ও দুর্নীতির গুরুতর অভিযোগ গিয়াসউদ্দিন মোল্লার

অভিষেক ঘনিষ্ঠ এসডিপিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন বিধায়কের

ডায়মন্ড হারবার: পুলিশি নির্যাতন (Police Torture ) ও দুর্নীতির (Corruption) গুরুতর অভিযোগ ডায়মন্ড হারবারে (Diamond Harbour)! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশি নৃশংসতা এবং রাজনৈতিক দুর্নীতির এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা (Giasuddin Molla) খোদ পুলিশ সুপারকে চিঠি লিখে তৎকালীন এসডিপিও (SDPO) মিতুন কুমার দে-র বিরুদ্ধে অমানবিক নির্যাতন ও তোলাবাজির অভিযোগ তুলেছেন।
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার অভিযোগ, ২০২৩ এর ২২ জানুয়ারি উস্তি থানা এলাকায় মহিলার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা জয়ন্ত চৌধুরী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন যে, এই ঘটনার নেপথ্যে এক প্রভাবশালীর যোগসাজশ রয়েছে এবং তৎকালীন এসডিপিও মিঠুন কুমার দে পুরো বিষয়টি জানেন। এর পরেই পুলিশ অফিসার মিতুন কুমারদের নেতৃত্বে ওই যুবককে উস্থি থানায় তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে অমানুষিক মারধর করা হয়। গিয়াসউদ্দিন মোল্লা জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করলে ওই পুলিশ অফিসার তাঁর সঙ্গেও চরম দুর্ব্যবহার করেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে হুমকি দেন।

​মগরাহাট পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়কের আরও অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এলাকায় এক ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল। অভিযোগ, তৎকালীন এসডিপিও মিতুন কুমার দে এবং তাঁর ঘনিষ্ঠরা নিজেদের ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ’ পরিচয় দিয়ে পঞ্চায়েত টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। প্রধান ও উপ-প্রধান করার টোপ দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে ১০ থেকে ১৬ লক্ষ টাকা এবং পঞ্চায়েত সমিতির সদস্য পদের জন্য ৫ থেকে ৮ লক্ষ টাকা করে তোলা হয়েছে বলে প্রাক্তন বিধায়ক তাঁর অভিযোগ পত্রে দাবী করেন। গিয়াসউদ্দিন মোল্লা বলেন, সেই সময় গোটা ঘটনার প্রতিবাদের দলের পূর্ধ্বতন নেতৃত্ব দেন দারস্ত হয়েছিলেন তিনি। দলের ঊর্ধ্বত নেতৃত্বদের কাছে গোটা বিষয় জানিয়েও কোনও সুরাহা হয়নি। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বাংলায় সরকারের বদল হয়েছে। আর সরকারের বদল হওয়ার পর এবার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা তৎকালীন সময়ে তাঁর বিধানসভা এলাকায় এই পুলিশি নির্যাতন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের তোলাবাজি সহ নানান অভিযোগ নিয়ে ডায়মন্ড হারবারের একসময়ের এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে।

আরও পড়ুন: সপ্তাহের মাঝেই বদল আবহাওয়ায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

​গিয়াসউদ্দিন মোল্লা স্পষ্ট জানিয়েছেন, পুলিশ ও প্রশাসনের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। সাধারণ মানুষের উপর এমন পুলিশি জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি বর্তমান পুলিশ সুপারের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষী অফিসারদের শাস্তির জোরালো দাবি জানিয়েছেন। পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রাক্তন বিধায়কের এই ধরনের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক আলোড়ন তৈরি হয়েছে।

উল্লেখ্য ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ডায়মন্ড হারবারের এসডিপিও হয়ে আসেন মিতুন কুমার দে। পরবর্তী সময়ে ফের বদলি নিয়ে অন্যত্র চলে যান। পুনরায় এসডিপিও হয়ে ২০১৯ সালে ডায়মন্ড হারবারে ফেরেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডায়মন্ড হারবারের এসডিপিও পদে ছিলেন মিতুন কুমার দে। এরপর ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ফের একবার ডায়মন্ড হারবার থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান তিনি। পুনরায় ২৪ এর লোকসভা নির্বাচনের পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হয়ে ডায়মন্ড হারবারে ফেরেন। ২০২৫ সালে ডায়মন্ড হারবার থেকে পূর্ব মেদিনীপুরে আতিরিক্ত পুলিশ সুপার হয়ে চলে যান মিতুন কুমার দে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot