Friday, July 3, 2026
HomeScroll'আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না', পার্ক সার্কাসের ঘটনা নিয়ে হুঁশিয়ারি...
Suvendu Adhikari

‘আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না’, পার্ক সার্কাসের ঘটনা নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

'পুলিশের গায়ে যদি হাত পড়ে..', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু'র

ওয়েব ডেস্ক : পার্ক সার্কাসের (Park Circus) ঘটনায় কড়া হঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। জানিয়ে দিলেন, ‘এই ধরণের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না।’ কাশ্মীরে পাথর ছোড়া নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, ‘কাশ্মীরে পাছর ছোঁড়া ঘটনা আগেই শেষ হয়েছে। বাংলায় এমন ঘটনার অভ্যেস হয়ে গিয়েছিল। পুলিশের মধ্যে আগে ভয় ছিল। কিন্তু তা এখন কেটে গিয়েছে।”

মূলত, তিলজলার বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে বিবার উত্তপ্ত হয়ে উঠেছিল পার্ক সার্কাসের (Park Circus) সেভেন পয়েন্ট ক্রসিং এলাকা। বুলডোজার অভিযানকে ঘিরে প্রতিবাদ জানাতে জড়ো হন একদল বিক্ষোভকারী (Protester)। অভিযোগ, সেই জমায়েত থেকেই রাস্তা অবরোধের চেষ্টা করা হয় এবং পুলিশ (Police) বাধা দিতে গেলে শুরু হয় হামলা। ঘটনায় জখম হয়েছেন একাধিক পুলিশকর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি ও একটি বাসও। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।

আরও খবর : সাংবাদিক বৈঠক থেকে ডিএ নিয়ে কী বললেন অগ্নিমিত্রা?

রবিবার পার্ক সার্কাসে ঝামেলার জেরে সোমবার সকালেও থমথমে ছিল এলাকা। পার্ক সার্কাসে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এ দিন রবিবারের ঝামেলার বিষয়টি নিয়ে কথা বলতে পার্ক সার্কাসে কলকাতা পুলিশের DC-র অফিসে নিজেই গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে কড়া হামলা কারীদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এ নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘ওই ধরণের কাজ করবেন না। এগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে। আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে তাহলে ভুল করবেন। কোনও ধরণের অ্যান্টি সোশাল অ্যাক্টিভিটি বরদাস্ত করা হবে। একটা পুলিশের গায়ে যদি হাত পরে, তাহলে সরকার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় যাবে।” পাশাপাশি পার্ক সার্কাসের ঘটনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই ধরণের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না।’ পুলিশের উপর হামলার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করা করেছে পুলিশ ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO